১৫ সেপ্টেম্বর: ইতিহাসে আজকের দিন
আজ সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫। ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ। চলুন একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, বিশিষ্টজনদের জন্ম ও মৃত্যু।
ঘটনাবলি
- ৯৯৪ – ওরেন্তেসের যুদ্ধে বাজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে ফাতেমীয়দের বড় জয়।
- ১৬৫৬ – ইংল্যান্ড ও ফ্রান্স শান্তিচুক্তি স্বাক্ষর করে।
- ১৭৭৬ – ব্রিটেন ম্যানহাটান দখল করে।
- ১৮১২ – নেপোলিয়নের সেনারা মস্কোর ক্রেমলিনে প্রবেশ করে।
- ১৮১২ – রুশরা ফরাসি দখলদারি ঠেকাতে মস্কোয় আগুন ধরিয়ে দেয়।
- ১৮২১ – গুয়াতেমালা, এল সালভাদর, হন্ডুরাস, নিকারাগুয়া ও কোস্টারিকা স্পেনের শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করে।
- ১৮৩৫ – ভারতে সংবাদ পরিবেশনের জন্য মুদ্রণযন্ত্র ব্যবহারের অনুমতি দিয়ে ‘লিবার্টি অব দ্য প্রেস অ্যাক্ট’ কার্যকর হয়।
- ১৮৯৪ – পিয়ং ইয়ংয়ের যুদ্ধে চীন পরাজিত হয় জাপানের কাছে।
- ১৯১৬ – প্রথম বিশ্বযুদ্ধে প্রথমবারের মতো ট্যাঙ্ক ব্যবহার।
- ১৯১৭ – আলেকজান্ডার কেরেনস্কি রাশিয়াকে প্রজাতন্ত্র ঘোষণা করেন।
- ১৯২৮ – আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেন।
- ১৯৩৫ – নুরেমবার্গ আইনের মাধ্যমে জার্মান ইহুদিদের নাগরিকত্ব বাতিল।
- ১৯৩৫ – জার্মানির নতুন স্বস্তিকা পতাকা চালু হয়।
- ১৯৪৬ – বুলগেরিয়া গণপ্রজাতন্ত্র ঘোষণা করে।
- ১৯৫২ – জাতিসংঘ ইথিওপিয়াকে এরিত্রিয়া প্রদান করে (পরে এরিত্রিয়া স্বাধীন হয়)।
- ১৯৫৮ – চোখের সংক্রামক রোগ ‘ত্রাকোমি’র ভাইরাস আবিষ্কার।
- ১৯৫৯ – নিকিতা ক্রুশ্চেভ প্রথম সোভিয়েত নেতা হিসেবে যুক্তরাষ্ট্র সফর করেন।
- ১৯৮১ – প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতু জাতিসংঘের সদস্য হয়।
- ১৯৮২ – লেবাননের রাষ্ট্রপতি বাসির গামায়েল আততায়ীর হাতে নিহত।
- ১৯৮৯ – পাকিস্তান পুনরায় কমনওয়েলথে যোগ দেয়।
- ১৯৯১ – মেসিডোনিয়া সাবেক ইউগোশ্লাভিয়া থেকে আলাদা হয়ে স্বাধীনতা লাভ করে।
- ১৯৯১ – গণভোটে বাংলাদেশে সংসদীয় পদ্ধতি পুনর্বহাল হয়।
- ১৯৯৬ – ক্রিকেটে বাংলাদেশ এসিসি ট্রফি জয় করে।
- ১৯৯৮ – ওয়ার্ল্ডকম ও এমসিআই একীভূত হয়ে এমসিআই ওয়ার্ল্ডকম গঠিত হয়—ইতিহাসের অন্যতম বৃহৎ সংযুক্তি।
- ২০০৮ – যুক্তরাষ্ট্রে বিনিয়োগ প্রতিষ্ঠান লেহম্যান ব্রাদার্স দেউলিয়া ঘোষণা—দেশটির ইতিহাসে সবচেয়ে বড় দেউলিয়া ঘটনা।
- জন্ম
- ০৭০৬ – হযরত উতবা (রাঃ), সিরিয়ার শেষ সাহাবী।
- ১২৫৪ – মার্কো পোলো, ইতালির খ্যাতনামা বণিক ও পরিব্রাজক।
- ১৫০৫ – মারিয়া, হাঙ্গেরির রানি।
- ১৭৮৯ – জেমস ফেনিমোর কুপার, আমেরিকান সৈন্য ও লেখক (The Last of the Mohicans)।
- ১৮৫৭ – উইলিয়াম হাওয়ার্ড ট্যাফ্ট, যুক্তরাষ্ট্রের ২৭তম রাষ্ট্রপতি ও ১০ম প্রধান বিচারপতি।
- ১৮৭৬ – শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিক।
- ১৮৯৪ – ঝাঁ র্যানোয়ার, ফরাসি চলচ্চিত্র পরিচালক।
- ১৯০৪ – দ্বিতীয় উমবার্তো, ইতালির রাজা।
- ১৯০৭ – ফায় ওরায়, কানাডীয় বংশোদ্ভূত মার্কিন অভিনেত্রী।
- ১৯১৪ – আডোলফো বিওয় কাসারইয়েস, আর্জেন্টিনার সাংবাদিক ও লেখক।
- ১৯১৬ – কনষ্ট্যান্টিন ভারযিল গিওরগো, রুমানিয়ার খ্যাতনামা লেখক ও গবেষক।
- ১৯২৯ – মারি গেল-মান, নোবেল বিজয়ী মার্কিন পদার্থবিদ।
- ১৯৩৭ – রবার্ট এমারসন লুকাস জুনিয়র, নোবেল বিজয়ী মার্কিন অর্থনীতিবিদ।
- ১৯৪৬ – অলিভার স্টোন, অস্কার বিজয়ী মার্কিন চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার।
- ১৯৫৪ – হ্রান্ট ডিঙ্ক, তুর্কি সাংবাদিক।
- ১৯৬৫ – রবার্ট ফিকো, স্লোভাক রাজনীতিবিদ ও ১৪তম প্রধানমন্ত্রী।
- ১৯৭১ – নাথান এসল, নিউজিল্যান্ডের ক্রিকেটার (অলরাউন্ডার)।
- ১৯৭৯ – কার্লোস রুইজ, গুয়াতেমালার ফুটবলার।
- ১৯৮৮ – চেলসিয়া কেন, আমেরিকান অভিনেত্রী ও গায়িকা।
মৃত্যু
- ১৮৫৯ - ইসামবার্ড কিংডম ব্রুনেল, ইংরেজ প্রকৌশলী ও গ্রেট পশ্চিম রেলওয়ে ডিজাইনার।
- ১৯২৬ - রুডল্ফ ক্রিস্টোফ ইউকেন, নোবেল বিজয়ী জার্মান দার্শনিক।
- ১৯৩৮ - টমাস ওয়লফে, আমেরিকান লেখক।
- ১৯৪৫ - অ্যান্টন ওয়েবেরন, অস্ট্রীয় সুরকার ও সংগীতের পথপ্রদর্শক।
- ১৯৭৩ - ভিক্টর হারা, চিলির গায়ক, গীতিকার, কবি ও নাট্যপরিচালক।
- ১৯৮১ - হ্যারল্ড বেনেট, ইংরেজ অভিনেতা।
- ১৯৮২ - বাসির গামায়েল, লেবাননের রাষ্ট্রপতি।
- ১৯৮৯ - রবার্ট পেন ওয়ারেন, আমেরিকান কবি, ঔপন্যাসিক ও সমালোচক।
- ২০০৬ - নিতুন কুণ্ডু, বাংলাদেশী চিত্রশিল্পী ও উদ্যোক্তা।
- ২০০৮ - স্টাভরস পারাভাস, গ্রিক অভিনেতা।

No comments
ধন্যবাদ।