Header Ads

Header ADS

১৩ আগস্ট: ইতিহাসে আজকের দিন


আজ বুধবার, ১৩ আগস্ট ২০২৫। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, বিশিষ্ট ব্যক্তিদের জন্ম-মৃত্যুদিনসহ আরও কিছু উল্লেখযোগ্য বিষয়।

ঘটনাবলি

  • ১৫৯৮ – ফরাসি সম্রাট চতুর্থ হেনরি একটি ঐতিহাসিক নির্দেশ জারি করেন।
  • ১৬৪৫ – সুইডেন ও ডেনমার্ক শান্তিচুক্তি স্বাক্ষর করে।
  • ১৭৪০ – রটারড্যামে অনশন ধর্মঘট শুরু হয়।
  • ১৭৮৪ – ইংল্যান্ডের পার্লামেন্টে ভারত আইন গৃহীত হয়।
  • ১৭৮৪ – ব্রিটিশ পার্লামেন্টে ইস্ট ইন্ডিয়া বিল পাস হয়, যাতে ভারতের প্রশাসনিক সংস্কারের প্রস্তাব ছিল।
  • ১৭৯২ – ফরাসি বিপ্লবীরা রাজপরিবারের সদস্যদের বন্দি করে।
  • ১৮৬৮ – ১৫ আগস্ট পর্যন্ত চলা একাধিক ভূমিকম্পে পেরু ও ইকুয়েডরে ৪০ হাজার মানুষের মৃত্যু।
  • ১৮৮৯ – উইলিয়াম গ্রে কয়েন টেলিফোনের পেটেন্ট লাভ করেন।
  • ১৯২৩ – মোস্তাফা কামাল পাশা তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
  • ১৯৬০ – মধ্য আফ্রিকা ফরাসি উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে।
  • ১৯৬১ – পূর্ব জার্মানি মধ্যরাতে বার্লিন প্রাচীর নির্মাণ শুরু করে।
  • ১৯৬৪ – ব্রিটেনে শেষবারের মতো ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর হয়।
  • ১৯৭২ – দক্ষিণ ভিয়েতনাম থেকে মার্কিন সেনাদের শেষ ব্যাচ প্রত্যাহার করা হয়।
  • ১৯৯৪ – কলকাতা মেট্রোর দমদম–বেলগাছিয়া শাখা ১.৬২ কিমি বাড়িয়ে শ্যামবাজার পর্যন্ত সম্প্রসারিত হয়।
  • ২০০৮ – গ্রীষ্মকালীন অলিম্পিকে ইতালির ফেডেরিকা পেলেগ্রিনি মহিলাদের ২০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে ১:৫৪.৮২ মিনিট সময় নিয়ে বিশ্ব ও অলিম্পিক রেকর্ড গড়েন।
  • ২০১১ – সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ, সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজনের মৃত্যু।


জন্ম

  • ১৮১৪ – অ্যান্ডার্স জোনাস আংস্ট্রম, সুইডিশ পদার্থবিদ ও জ্যোতির্বিজ্ঞানী।
  • ১৮১৯ – জর্জ গ্যাব্রিয়েল স্টোকস, ব্রিটিশ পদার্থবিদ ও গণিতজ্ঞ।
  • ১৮৪৮ – রমেশচন্দ্র দত্ত, বাঙালি সাহিত্যিক, ইতিহাসবিদ ও সিভিল সার্ভিস কর্মকর্তা।
  • ১৮৬৭ – উইলিয়াম আলেকজান্ডার ক্রেইগি, শব্দকোষ প্রণেতা।
  • ১৮৮৪ – হ্যারি ডিন, ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার।
  • ১৮৮৮ – জন লোগি বেয়ার্ড, টেলিভিশনের আবিষ্কারক।
  • ১৮৯৯ – স্যার আলফ্রেড জোসেফ হিচকক, ইংরেজ চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক।
  • ১৯০২ – ফেলিক্স ওয়াঙ্কেল, জার্মান প্রকৌশলী।
  • ১৯১১ – ড. ফুলরেণু গুহ, বাঙালি সমাজসেবিকা ও রাজনীতিবিদ।
  • ১৯১২ – সালভাদর লুরিয়া, ইতালীয়–মার্কিন জীববিজ্ঞানী ও নোবেলজয়ী (১৯৬৯)।
  • ১৯১৮ – ফ্রেডরিক স্যাঙ্গার, ইংরেজ প্রাণরসায়নবিদ।
  • ১৯২০ – নেভিল ব্র্যান্ড, মার্কিন অভিনেতা।
  • ১৯২৬ – ফিদেল ক্যাস্ট্রো, কিউবার সাবেক প্রেসিডেন্ট।
  • ১৯৪৫ – রবিন জ্যাকম্যান, ইংল্যান্ডের সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার (জন্ম: শিমলা, ব্রিটিশ ভারত)।
  • ১৯৫৫ – পল গ্রিনগ্রাস, ইংরেজ চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও সাবেক সাংবাদিক।
  • ১৯৫৮ – র‌্যান্ডি শুঘার্ট, মার্কিন সেনাবাহিনীর বিশেষ বাহিনীর সদস্য।
  • ১৯৬১ – কোজি কন্দো, জাপানি সুরকার, পিয়ানোবাদক ও সংগীত পরিচালক।
  • ১৯৬১ – নিল মল্যান্ডার, সাবেক ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার।
  • ১৯৬৩ – শ্রীদেবী, ভারতীয় অভিনেত্রী।
  • ১৯৭৫ – শোয়েব আখতার, পাকিস্তানের সাবেক ডানহাতি ফাস্ট বোলার।
  • ১৯৮২ – সেবাস্টিয়ান স্ট্যান, রোমানিয়ান–মার্কিন অভিনেতা।

মৃত্যু

  • ৬০৪ – সুই সম্রাট ওয়েন, চীনের সুই সাম্রাজ্যের (৫৮১–৬১৮) প্রতিষ্ঠাতা ও প্রথম সম্রাট।
  • ৯০৮ – আল-মুক্তাফি, আব্বাসীয় খিলাফতের ১৭তম খলিফা।
  • ১৭৯৫ – অহল্যাবাঈ হোলকার, ভারতের মারাঠা মালওয়া রাজ্যের হোলকার রানি।
  • ১৮৬৩ – ওজেন দ্যলাক্রোয়া, উনবিংশ শতকের বিখ্যাত ফরাসি চিত্রশিল্পী।
  • ১৮৬৫ – ইগনাৎস জেমেলভাইস, হাঙ্গেরীয় চিকিৎসক ও হাত ধোয়ার প্রচলনের পথিকৃৎ।
  • ১৯১০ – ফ্লোরেন্স নাইটিঙ্গেল, আধুনিক নার্সিং সেবার অগ্রদূত, লেখক ও পরিসংখ্যানবিদ।
  • ১৯১৩ – আগস্ট বেবেল, জার্মান সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ও আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের বিশিষ্ট নেতা।
  • ১৯১৭ – এডুয়ার্ড বুখনার, জার্মান রসায়নবিদ।
  • ১৯৩২ – কৃষ্ণকমল ভট্টাচার্য, বাঙালি পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ।
  • ১৯৩৬ – মাদাম কামা, ভারতের স্বাধীনতা সংগ্রামী ও ‘ভারতের বিপ্লববাদের জননী’ হিসেবে পরিচিত।
  • ১৯৪৬ – হারবার্ট জর্জ ওয়েলস, ইংরেজ লেখক।
  • ১৯৬৩ – শিশির কুমার মিত্র, ভারতীয় বাঙালি পদার্থবিজ্ঞানী।
  • ১৯৬৫ – হায়াতো ইকদা, জাপানের ৫৮তম প্রধানমন্ত্রী, আইনজীবী ও রাজনীতিবিদ।
  • ১৯৬৮ – অন্নদাপ্রসাদ চক্রবর্তী, ভারতের স্বাধীনতা সংগ্রামী।
  • ১৯৭৭ – মলিনা দেবী, নাট্যজগতের কিংবদন্তি অভিনেত্রী।
  • ১৯৮৪ – তিগ্রেন পেত্রোসিয়ান, সোভিয়েত-আর্মেনীয় দাবা গ্র্যান্ডমাস্টার।
  • ১৯৯৬ – অ্যান্টোনিও ডি স্পিনোলা, পর্তুগিজ সামরিক কর্মকর্তা, লেখক ও রক্ষণশীল রাজনীতিবিদ।
  • ১৯৯৮ – এডওয়ার্ড লিওনার্ড গিঞ্জটন, ইউক্রেনীয়-মার্কিন পদার্থবিজ্ঞানী।
  • ১৯৯৯ – হাইমে গারসোন, কলম্বিয়ান সাংবাদিক, কমেডিয়ান, আইনজীবী, শান্তিকর্মী ও রাজনৈতিক ব্যঙ্গরচয়িতা।
  • ২০০০ – নাজিয়া হাসান, পাকিস্তানি গায়িকা ও গীতিকার।
  • ২০১১ – তারেক মাসুদ, বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ও গীতিকার।
  • ২০১১ – মিশুক মুনীর, সম্প্রচার সাংবাদিকতার অগ্রদূত, চিত্রগ্রাহক ও সাংবাদিকতা ব্যক্তিত্ব।
  • ২০১৮ – সোমনাথ চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি রাজনীতিবিদ ও প্রাক্তন লোকসভার স্পিকার।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.