Header Ads

Header ADS

সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালায় গুরুত্বপূর্ণ সংশোধন

সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালায় গুরুত্বপূর্ণ সংশোধন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক পরিসরে শিক্ষক নিয়োগের উদ্যোগ নিচ্ছে সরকার। সহকারী শিক্ষক পদে প্রায় ১৭ হাজার জন নিয়োগের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি আগস্টের শেষের দিকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা রয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিদ্যমান সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালায় একাধিক গুরুত্বপূর্ণ সংশোধন আনা হচ্ছে। সংশোধিত বিধিমালার খসড়া ইতোমধ্যে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন মিললেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

নতুন বিধিমালায় নারী কোটা ও পোষ্য কোটা বাতিলের প্রস্তাব রয়েছে। পাশাপাশি অধিদপ্তর, বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ বিধিতেও পরিবর্তন আনা হচ্ছে। যেখানে আগে কিছু পদে পদোন্নতির সুযোগ ছিল না, সেখানে নতুন বিধিমালায় পদোন্নতির সুযোগ অন্তর্ভুক্ত করা হয়েছে।

এছাড়া, সহকারী শিক্ষক নিয়োগের মধ্যে সংগীত বিষয়ের জন্য ২ হাজার ৫৮৩ জন এবং শরীরচর্চা বিষয়ের জন্য আরও ২ হাজার ৫৮৩ জনকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.