৫ আগস্ট: ইতিহাসে আজকের দিন
আজকের দিন: আজ মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫
ইতিহাসের পাতায় আজকের দিনটিতে যা ঘটেছিল, চলুন জেনে নিই একনজরে—
ঘটনাবলি
- ১৭৭৫ – মিথ্যা অভিযোগে ‘আইনি হত্যা’র শিকার হন মহারাজা নন্দকুমার।
- ১৮৮২ – বিদ্যাসাগরের বাড়িতে শ্রীরামকৃষ্ণ ও তাঁর প্রথম সাক্ষাৎ ঘটে।
- ১৮৯২ – ‘দি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য প্রমোশন অব ফাইন আর্টস’ প্রতিষ্ঠিত হয়।
- ১৯০৫ – বঙ্গভঙ্গ আইন ঘোষণা করে বৃটিশ সরকার।
- ১৯১৪ – আমেরিকার ওহাইওতে প্রথম বৈদ্যুতিক ট্রাফিক সংকেত ব্যবস্থার সূচনা।
- ১৯২২ – আইনস্টাইন জার্মানি ত্যাগ করে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেন।
- ১৯২৪ – তুরস্কে বহুবিবাহ নিষিদ্ধ হয়।
- ১৯৪৭ – খাজা নাজিমুদ্দিনের কাছে সোহরাওয়ার্দীর রাজনৈতিক পরাজয়।
- ১৯৪৯ – ইকুয়েডরে ভূমিকম্পে প্রায় ছয় হাজার মানুষের মৃত্যু।
- ১৯৬০ – বুরকিনা ফাসো স্বাধীনতা লাভ করে ফ্রান্সের কাছ থেকে।
- ১৯৬২ – নেলসন ম্যান্ডেলা গ্রেপ্তার হন, দীর্ঘ ২৭ বছর কারাবন্দি থাকেন।
- ১৯৬৩ – যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও সোভিয়েতের মধ্যে পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষরিত।
- ১৯৬৪ – মার্কিন যুক্তরাষ্ট্র টনকিন উপসাগরে উত্তর ভিয়েতনামে বোমাবর্ষণ করে।
- ১৯৬৫ – ভারত-পাকিস্তান যুদ্ধ শুরু হয়।
- ১৯৭৭ – ইরানের প্রধানমন্ত্রী হোয়াইদাকে অপসারণ করা হয়।
- ১৯৭৮ – কলকাতায় অহীন্দ্র মঞ্চের প্রতিষ্ঠা।
- ১৯৮৪ – চট্টগ্রাম থেকে ঢাকাগামী বিমানে দুর্ঘটনায় প্রথম নারী বৈমানিক রোকসানাসহ ৪৯ জন নিহত।
- ২০০২ – স্যার মাইকেল সোমারে পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
- ২০০৩ – ইন্দোনেশিয়ার ম্যারিয়ট হোটেলে ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণ।
- ২০১৯ – ভারত সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে, জম্মু-কাশ্মীরকে ভাগ করে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে রূপ দেয়।
- ২০২৪ – গণ-আন্দোলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান।
জন্মদিন
- ১৮০২ – নিল্স হেনরিক আবেল, নরওয়েজীয় গণিতবিদ।
- ১৮৫০ – গি দ্য মোপাসাঁ, ফরাসি কথাসাহিত্যিক।
- ১৮৮৯ – কমরেড মুজফ্ফর আহমদ, কমিউনিস্ট নেতা।
- ১৯০৪ – অতুল সুর, ইতিহাসবিদ ও অর্থনীতিবিদ।
- ১৯০৬ – জন হিউস্টন, চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা।
- ১৯৩০ – নিল আর্মস্ট্রং, চাঁদের প্রথম পদার্পণকারী নভোচারী।
- ১৯৩১ – গীতা দে, ভারতীয় অভিনেত্রী।
- ১৯৪০ – ড. অনুপম সেন, সমাজবিজ্ঞানী ও উপাচার্য।
- ১৯৪২ – কেয়া চক্রবর্তী, মঞ্চশিল্পী।
- ১৯৪৪ – মহাদেব সাহা, কবি।
- ১৯৪৯ – শেখ কামাল, বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র।
- ১৯৬৮ – মারিন ল্য পেন, ফরাসি রাজনীতিক।
- ১৯৭৫ – কাজল, বলিউড অভিনেত্রী।
- ১৯৯১ – সোহাগ গাজী, বাংলাদেশি ক্রিকেটার।
মৃত্যুদিন
- ১৭৭৫ – মহারাজা নন্দকুমার, ব্রিটিশদের হাতে ফাঁসি।
- ১৮৯৫ – ফ্রেডরিখ এঙ্গেলস, সমাজতান্ত্রিক চিন্তাবিদ।
- ১৯৩২ – অতুল সেন, অগ্নিযুগের বিপ্লবী।
- ১৯৬২ – মেরিলিন মনরো, চলচ্চিত্র অভিনেত্রী ও পপ আইকন।
- ১৯৭৫ – কবি ও সম্পাদক সিকান্দার আবু জাফর।
- ১৯৭৭ – নোবেলজয়ী শারীরতত্ত্ববিদ এডগার অ্যাড্রিয়ান।
- ১৯৮৪ – সৈয়দা কানিজ ফাতেমা রোকসানা, বাংলাদেশের প্রথম নারী বৈমানিক।
- ১৯৮৭ – আব্বাস বাবায়ী, ইরানি যুদ্ধপাইলট।

No comments
ধন্যবাদ।