৬ আগস্ট: ইতিহাসে আজকের দিন
আজ বুধবার, ৬ আগস্ট ২০২৫।
একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের পাতায় এই দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, বিখ্যাত ব্যক্তিদের জন্ম ও মৃত্যুদিনসহ কিছু স্মরণীয় বিষয়।
গুরুত্বপূর্ণ ঘটনা
- ১৮২৫ – বলিভিয়া স্পেনের উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে।
- ১৮৯০ – যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রথমবারের মতো একজন খুনির মৃত্যুদণ্ড কার্যকরে বৈদ্যুতিক চেয়ার ব্যবহার করা হয়।
- ১৯১৪ – অস্ট্রিয়া রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
- ১৯১৪ – সাপ্তাহিক বসুমতি পত্রিকা দৈনিক রূপে প্রকাশিত হয়।
- ১৯৪৫ – মার্কিন যুক্তরাষ্ট্র হিরোশিমায় পৃথিবীর প্রথম পারমাণবিক বোমা ফেলে; এতে ভয়াবহ প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ ঘটে।
- ১৯৬২ – জ্যামাইকা যুক্তরাজ্য থেকে স্বাধীনতা অর্জন করে।
- ১৯৯১ – ১৬ বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয়।
- ১৯৯৬ – ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা কার্যকরে ‘ডামাটো আইন’ অনুমোদন পায়।
জন্মবার্ষিকী
- ১৮০৯ – আলফ্রেড লর্ড টেনিসন, প্রখ্যাত ইংরেজ কবি।
- ১৮৬৫ – হান্নাহ চ্যাপলিন, ইংরেজ অভিনেত্রী, গায়িকা ও চার্লি চ্যাপলিনের মা।
- ১৮৮১ – স্যার অ্যালেকজান্ডার ফ্লেমিং, স্কটিশ জীববিজ্ঞানী ও পেনিসিলিন আবিষ্কারক, নোবেলজয়ী।
- ১৮৮৪ – কার্তিকচন্দ্র দাশগুপ্ত, বাঙালি সাহিত্যিক ও সাংবাদিক।
- ১৯১১ – নরম্যান গর্ডন, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।
- ১৯১১ – লুসিল বল, মার্কিন অভিনেত্রী, প্রযোজক ও কৌতুকশিল্পী।
- ১৯১৭ – রবার্ট মিচাম, মার্কিন অভিনেতা, লেখক ও গায়ক।
- ১৯২৮ – অ্যান্ডি ওয়ারহল, মার্কিন চিত্রশিল্পী ও চলচ্চিত্র পরিচালক।
- ১৯২৯ – আবদুল গফুর হালী, বাংলাদেশি গীতিকার ও লোকসংগীতশিল্পী।
- ১৯৬২ – মিশেল ইয়ো, মালয়েশীয় অভিনেত্রী।
- ১৯৭০ – এম নাইট শ্যামালান, ভারতীয় বংশোদ্ভূত মার্কিন চলচ্চিত্র পরিচালক ও লেখক।
- ১৯৭৩ – ভেরা ফারমিগা, মার্কিন অভিনেত্রী ও পরিচালক।
- ১৯৮৪ – জেসি রাইডার, নিউজিল্যান্ডের আন্তর্জাতিক ক্রিকেটার।
মৃত্যুবরণ
- ১৬৩৭ – বেন জনসন, ইংরেজ কবি ও নাট্যকার।
- ১৬৬০ – দিয়েগো বেলাসকেস, স্পেনীয় চিত্রশিল্পী।
- ১৮৭৩ – কিশোরীচাঁদ মিত্র, বাঙালি লেখক ও সমাজসংস্কারক।
- ১৯২৫ – স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভারতীয় জাতীয়তাবাদী নেতা।
- ১৯৫৭ – আরভিং ল্যাংম্যুইর, মার্কিন রসায়নবিদ ও নোবেলজয়ী (১৯৩২)।
- ১৯৫৯ – মোহাম্মদ হোসেন খসরু, ভারতীয় সংগীতজ্ঞ।
- ১৯৭৩ – ফুলগেনসিও বাতিস্তা, কিউবার প্রাক্তন রাষ্ট্রপতি ও একনায়ক।
- ১৯৮১ – ভূপেশ গুপ্ত, বিশিষ্ট বাঙালি কমিউনিস্ট নেতা ও সংসদ সদস্য।
- ২০০২ – এড্সগার ডাইকস্ট্রা, ওলন্দাজ কম্পিউটার বিজ্ঞানী।
- ২০০৪ – সন্তোষ গুপ্ত, প্রখ্যাত সাংবাদিক ও সাহিত্যিক।
- ২০২০ – শ্যামল চক্রবর্তী, বামফ্রন্ট সরকারের পরিবহন মন্ত্রী, রাজ্যসভার সদস্য ও ছাত্র আন্দোলনের নেতা।

No comments
ধন্যবাদ।