Header Ads

Header ADS

এখন শান্তিও যুদ্ধ – অলোকরঞ্জন দাশগুপ্ত



এখন যুদ্ধ না শান্তি স্পষ্ট করে বুঝতেই পারি না


ভেবেছি পুণ্যাহে বিঝি স্বর্গতেরা একত্র হয়েছে :

বিলাচ্ছে করুণা আর অভিজ্ঞতার শুধু সুনির্বাচিত সমাচার

সূর্যান্তিকে, কিন্তু যেই একটি রশ্মির খুব কাছে

ঘেঁষে দাঁড়িয়েছি দেখি গোধূলি নিলাম করছে ওরা


হেমনেত না শীত কিছু বোঝা যায় না : আকাশের কালো

গহ্বরে হঠাৎ দেখি দু-ঋতুর দ্বৈরথ কেমন

সুন্দর অথচ খুব অবান্তর — শীত ও ফাল্গুনী

যেমন রূপকনাট্যে লড়ে শেষে আম্ফিথিয়েটারে

পক্ষপাতগ্রস্ত কোনো পরিচালকের মর্জি বুঝে

এ ওকে জিতিয়ে দেয়, সেরকম নয়, এরা শুধু

নশ্বর মানুষকে যেন স্থির হয়ে থাকতে দেবে না,

সুতরাং অমীমাংসা রেখে দেয় — সে-ও তো সুন্দর!


তবুও বিষদ করে বাঁচার এলাকা আমি যদি

সংজ্ঞার ভিতর দিকে টেনে আনতে না পারি, তাহলে

দারিণ দুর্গতি সে যে! এই ভেবে মাটি ও আকাশ

আমার দু-দিকে রেখে মাঝখানে দাঁড়িয়ে দেখতে পাই :

মেঘ এসে সন্তর্পণে খড়ের পালুই ছুঁতে চায়,

খড়ও কিছু বলতে চায়, কিন্তু কিছু বললেই আঘাত

দিতে হয়, তাই বড় সংযত রয়েছে স্তুপাকারে ;

এভাবে শান্তিকে বুঝি কখনো অক্ষত রাখা যায়?


যুদ্ধ ঠিক শেষ হয় নি, অথবা এখন শান্তি শেষ

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.