Header Ads

Header ADS

২ আগস্ট: ইতিহাসে আজকের দিন

 

আজ শনিবার, ২ আগস্ট ২০২৫। ইতিহাসের পাতায় এই দিনটি বহন করে বহু স্মরণীয় ঘটনা, বিশিষ্ট ব্যক্তিত্বের জন্ম-মৃত্যু, এবং নানা ঐতিহাসিক প্রেক্ষাপট। একনজরে দেখে নিই আজকের দিনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো:

 ঘটনাবলি

  • ১৭১৮ – স্পেনের বিরুদ্ধে লন্ডনে গঠিত হয় ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রিয়া ও হল্যান্ডের চার-শক্তির মৈত্রী জোট।
  • ১৭৬৩ – মুর্শিদাবাদ দখলের পর ব্রিটিশ বাহিনী মিরকাশিমের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়, এবং তিনি পরাজিত হন।
  • ১৭৯০ – মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো আদমশুমারি অনুষ্ঠিত হয়।
  • ১৮৫৮ – ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে শাসনভার গ্রহণ করে ব্রিটিশ রাজতন্ত্র; ভারতের সর্বোচ্চ শাসক হিসেবে ‘ভাইসরয়’ উপাধি প্রবর্তিত হয়।
  • ১৯১৪ – সোভিয়েত সেনারা পূর্ব প্রুশিয়া দখল করে।
  • ১৯২২ – চীনে টাইফুন আঘাত হানে, প্রাণ হারান প্রায় ৬০ হাজার মানুষ।
  • ১৯৩৪ – এডলফ হিটলার জার্মানির স্বৈরশাসক হিসেবে আত্মপ্রকাশ করেন।
  • ১৯৩৫ – ভারত শাসন আইন (Government of India Act) জারি করা হয়।
  • ১৯৫৫ – সোভিয়েত ইউনিয়ন প্রথম পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়।
  • ১৯৭২ – বলিভিয়া বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।
  • ১৯৯০ – ইরাক কুয়েত দখল করে নেয়; শুরু হয় উপসাগরীয় সংকট।
  • ২০১০ – চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বেতন ও ফি বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা।
  • ২০১৮ – সাঁওতালি ভাষায় উইকিপিডিয়ার যাত্রা শুরু হয়।


জন্ম

  • ১৬৯৬ – উসমানীয় খলিফা প্রথম মাহমুদ।
  • ১৮৪১ – বিজয়কৃষ্ণ গোস্বামী, ব্রাহ্ম সমাজের আচার্য ও সমাজসংস্কারক।
  • ১৮৬১ – আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, বাঙালি রসায়নবিদ ও দার্শনিক।
  • ১৮৬৮ – হীরালাল সেন, বাংলা চলচ্চিত্রের অগ্রপথিক।
  • ১৮৭৬ – পিঙ্গালি ভেঙ্কাইয়া, ভারতের জাতীয় পতাকার ডিজাইনার ও স্বাধীনতা সংগ্রামী।
  • ১৮৮৭ – টমি ওয়ার্ড, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার।
  • ১৮৯৯ – মহেন্দ্রনাথ দত্ত, প্রকাশনা জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব।
  • ১৯০০ – হেলেন মর্গান, মার্কিন অভিনেত্রী।

  • ১৯২৩ – শিমন পেরেজ, ইসরায়েলের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।


মৃত্যু

  • ১৭১২ – ড্যানিস পাপিন, খ্যাতনামা ফরাসি বিজ্ঞানী।
  • ১৮৪৪ – রামকমল সেন, অভিধান প্রণেতা ও এশিয়াটিক সোসাইটির প্রথম ভারতীয় সচিব।
  • ১৮৪৯ – মোহাম্মদ আলী পাশা, আধুনিক মিসরের প্রতিষ্ঠাতা।
  • ১৯২২ – আলেকজান্ডার গ্রাহাম বেল, টেলিফোনের উদ্ভাবক।
  • ১৯২৩ – ওয়ারেন জি. হার্ডিং, মার্কিন যুক্তরাষ্ট্রের ২৯তম প্রেসিডেন্ট।
  • ১৯৩৪ – হিডেন বার্গ, জার্মান সেনাপতি ও রাষ্ট্রপতি।
  • ১৯৭৬ – ফ্রেডরিক ক্রিস্টিয়ান ল্যাং, অস্ট্রো-আমেরিকান চলচ্চিত্র নির্মাতা।
  • ১৯৮০ – রামকিঙ্কর বেইজ, খ্যাতনামা বাঙালি ভাস্কর।
  • ১৯৯৩ – কমল মিত্র, জনপ্রিয় ভারতীয় বাঙালি অভিনেতা।
  • ২০০২ – ক্রিস্টেন নিগার্ড, প্রখ্যাত নরওয়েজীয় গণিতবিদ ও প্রোগ্রামিং ভাষার পথিকৃৎ।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.