২৪ দফা ইশতেহার ঘোষণা করল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)
‘নতুন বাংলাদেশের’ ২৪ দফা ইশতেহার ঘোষণা করল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘নতুন বাংলাদেশ’ গড়ার প্রত্যয় নিয়ে ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে। রোববার (৩ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সমাবেশে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এই ইশতেহার প্রকাশ করেন।
নাহিদ ইসলাম বলেন,
“আমরা আবারও শহীদ মিনারে আপনাদের সামনে দাঁড়িয়েছি—এইবার একটি নতুন বাংলাদেশের, আমাদের ‘সেকেন্ড রিপাবলিকের’ ২৪ দফা ইশতেহার নিয়ে।”
এনসিপির ২৪ দফার মূল বিষয়গুলো হলো:
১. নতুন সংবিধান প্রণয়ন ও সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা
২. জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও ন্যায়বিচার নিশ্চিতকরণ
৩. গণতন্ত্র শক্তিশালীকরণ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার
৪. ন্যায়ভিত্তিক বিচারব্যবস্থা ও আধুনিক আইন সংস্কার
৫. জনসেবামুখী প্রশাসন ও দুর্নীতিবিরোধী ব্যবস্থা
৬. জনবান্ধব আইনশৃঙ্খলা বাহিনী গঠন
৭. গ্রাম পার্লামেন্ট এবং কার্যকর স্থানীয় সরকার
৮. স্বাধীন গণমাধ্যম ও সচেতন নাগরিক সমাজ গড়ে তোলা
৯. সর্বজনীন স্বাস্থ্যসেবা
১০. মানবিক ও বিজ্ঞানভিত্তিক শিক্ষানীতি
১১. গবেষণা, উদ্ভাবন ও তথ্যপ্রযুক্তি বিকাশ
১২. ধর্ম, বর্ণ, জাতিসত্তা ও সম্প্রদায়ের মর্যাদা রক্ষা
১৩. নারীর নিরাপত্তা, অধিকার ও ক্ষমতায়ন
১৪. মানবকেন্দ্রিক ও কল্যাণমুখী অর্থনীতি
১৫. যুবশক্তির বিকাশ ও কর্মসংস্থানের সুযোগ
১৬. বহুমুখী বাণিজ্য ও পরিবেশবান্ধব শিল্পায়ন
১৭. টেকসই কৃষি এবং খাদ্যে আত্মনির্ভরতা
১৮. শ্রমিক ও কৃষকের অধিকার সংরক্ষণ
১৯. জাতীয় সম্পদের ন্যায্য ব্যবস্থাপনা
২০. সুপরিকল্পিত নগরায়ণ, পরিবহন ও আবাসন
২১. জলবায়ু সহনশীলতা, নদী ও সমুদ্র সংরক্ষণ
২২. প্রবাসীদের অধিকার ও মর্যাদা রক্ষা
২৩. বাংলাদেশকেন্দ্রিক পররাষ্ট্রনীতি
২৪. সমন্বিত জাতীয় প্রতিরক্ষা কৌশল
ইশতেহার ঘোষণার পর নাহিদ ইসলাম বলেন,
“এক বছর আগে এই শহীদ মিনারেই আমরা শপথ নিয়েছিলাম—দেশকে স্বৈরশাসনের হাত থেকে মুক্ত করব। আপনারা আমাদের সেই আহ্বানে সাড়া দিয়ে ফ্যাসিবাদী শাসনব্যবস্থাকে পরাজিত করেছেন, দেশের নিয়ন্ত্রণ ফিরিয়ে এনেছেন জনগণের হাতে।
আজ, আমরা আপনাদের নতুন করে আহ্বান জানাচ্ছি—আসুন, এই ২৪ দফাকে বাস্তবায়ন করে ‘সেকেন্ড রিপাবলিক’-এর ভিত্তি গড়ি এবং একসঙ্গে নির্মাণ করি একটি সত্যিকারের নতুন বাংলাদেশ, যেখানে প্রতিটি নাগরিকের স্বপ্ন ও মর্যাদা সুরক্ষিত থাকবে।”
.jpg)
No comments
ধন্যবাদ।