সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন অর রশিদের মরদেহ চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউজ থেকে উদ্ধার
বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন অর রশিদের মরদেহ চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউজ থেকে উদ্ধার করা হয়েছে।
সোমবার (৪ আগস্ট) দুপুরে ক্লাবের একটি কক্ষ থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) সূত্রে জানা গেছে, রোববার রাতে তিনি ক্লাবের একটি কক্ষে রাত্রিযাপন করেন। পরদিন সকাল পর্যন্ত কোনো সাড়া না পেয়ে কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়। তখন তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় সেনাবাহিনী, পুলিশ এবং সিআইডির ফরেনসিক দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।
প্রসঙ্গত, লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুন অর রশিদ ২০০০ সালের ২৪ ডিসেম্বর সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০০২ সালের ১৬ জুন অবসরে যান। অবসরের পর তিনি ডেসটিনি গ্রুপের সভাপতি হন। পরবর্তীতে গ্রাহকদের অর্থ আত্মসাৎ ও অর্থ পাচার মামলায় তিনি কারাবরণ করেন।
%20%E0%A6%8F%E0%A6%AE%20%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A8%20%E0%A6%85%E0%A6%B0%20%E0%A6%B0%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%A6.jpg)
No comments
ধন্যবাদ।