Header Ads

Header ADS

ভুল – তারাপদ রায়



কোনটা যে চন্দ্রমল্লিকার ফুল

আর কোনটা যে সূর্যমুখী –

বারবার দেখেও

আমার ভুল হয়ে যায়,

আমি আলাদা করতে পারি না৷


ওলকপি এবং শালগম,

মৃগেলের বাচ্চা এবং বাটামাছ,

মানুষ এবং মানুষের মত মানুষ –

বারবার দেখেও

আমার ভুল হয়ে যায়,

আমি আলাদা করতে পারি না৷


বই এবং পড়ার মত বই,

স্বপ্ন এবং দেখার মত স্বপ্ন,

কবিতা এবং কবিতার মত কবিতা,

বারবার দেখেও

আমার ভুল হয়ে যায়,

আমি আলাদা করতে পারি না৷ 

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.