Header Ads

Header ADS

১৩ জেলায় ঝড়বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা

আবহাওয়া অধিদপ্তর

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা, ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া

ঢাকাসহ দেশের ১৩টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে এসব এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার (১৫ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে সই করেন আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান।

পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার (৫ দিনের) সামগ্রিক পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কিছু কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারি বৃষ্টিপাতেরও আশঙ্কা রয়েছে। 

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.