Header Ads

Header ADS

লঙ্কান মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ

 

লিটন দাস।

লঙ্কান মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ, জয় উৎসর্গ শহীদদের

শ্রীলঙ্কার মাঠে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। আর এই ঐতিহাসিক জয় ২০২৪ সালের জুলাই বিপ্লবের শহীদদের প্রতি উৎসর্গ করেছেন অধিনায়ক লিটন দাস

বুধবার (১৬ জুলাই) সিরিজ জয়ের পর ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে লিটন বলেন,

“এখন যেহেতু জুলাই মাস, আজ ১৬ জুলাই— আমরা এই সিরিজটা শহীদদের উদ্দেশে উৎসর্গ করতে চাই।”

সিরিজ জয়ের আনন্দ ভাগ করে নিয়ে লিটন বলেন,

“অধিনায়ক হিসেবে যেকোনো সিরিজ জয়ই দারুণ অনুভূতি। আমি বিশ্বাস করি, আপনারাও খুশি। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা নিশ্চয়ই আনন্দিত যে আমরা শ্রীলঙ্কার মাঠে সিরিজ জিতেছি। আমি খুব খুশি।”

২০২৪ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের স্মৃতিচারণ করে তিনি বলেন,

“দুইটা সিরিজই আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ওদের হারানো যেমন চ্যালেঞ্জ ছিল, তেমনি শ্রীলঙ্কার মাঠেও। দুই দলই শক্তিশালী, বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে।”

সিরিজের শেষ ম্যাচে আগে ব্যাট করে শ্রীলঙ্কা ৭ উইকেটে করে মাত্র ১৩২ রানপাথুম নিশাঙ্কা করেন সর্বোচ্চ ৪৬ রান। বাংলাদেশের হয়ে বল হাতে দারুণ বোলিং করেন শেখ মেহেদি, নেন ৪টি উইকেট

জবাবে ১৬.৩ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ম্যাচ এবং সিরিজের নায়ক হন তরুণ ব্যাটার তানজিদ হাসান তামিম, যিনি খেলেন অপরাজিত ৭৩ রানের ঝকঝকে ইনিংস

এই জয়ে লিটন দাসের নেতৃত্বে শ্রীলঙ্কার মাঠে নতুন এক গৌরবময় অধ্যায় লিখল বাংলাদেশ দল।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.