Header Ads

Header ADS

১৮ জুলাইকে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ ঘোষণা

১৮ জুলাইকে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ ঘোষণা

১৮ জুলাইকে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ ঘোষণা

২০২৪ সালের ১৮ জুলাইয়ের ঘটনাকে স্মরণীয় করে রাখতে দিনটিকে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

সোমবার (৩০ জুন) রাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে দিবসটি ঘোষণা করা হয়। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেন। পোস্টে তিনি একটি পোস্টার শেয়ার করে জানান, সরকার আগামীকাল ‘জুলাই স্মরণে’ একটি ক্যালেন্ডার প্রকাশ করবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ জুলাই ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাহসী প্রতিরোধের এক স্মরণীয় দিন। সেই প্রেক্ষিতেই দিনটিকে প্রতিবছর ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে, জুলাই অভ্যুত্থান স্মরণে তিনটি দিবস ঘোষণা করেছিল অন্তর্বর্তীকালীন সরকার—৫ আগস্টকে ‘গণঅভ্যুত্থান দিবস’, ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ এবং ১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে। তবে পরে ব্যাপক জনমতের চাপে সরকার ৮ আগস্টের দিবস ঘোষণার সিদ্ধান্ত থেকে সরে আসে।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.