Header Ads

Header ADS

৫ জুলাই : কী ঘটেছিল ইতিহাসে


আজকের দিনটি: শনিবার, ৫ জুলাই ২০২৫

এক নজরে দেখে নিই ইতিহাসের পাতায় ৫ জুলাই তারিখে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলি, প্রখ্যাত ব্যক্তিদের জন্ম ও মৃত্যুদিনসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়।


ঘটনাবলি

  • ৬৬১ – ইমাম হাসান (রা.) ও মুয়াবিয়া (রা.)-এর মধ্যে সন্ধি স্থাপিত হয়।
  • ১৬৮৭ – বিজ্ঞান জগতের এক ঐতিহাসিক মাইলফলক, স্যার আইজাক নিউটনের বিখ্যাত গ্রন্থ Philosophiæ Naturalis Principia Mathematica প্রকাশিত হয়।
  • ১৮১১ – দক্ষিণ আমেরিকার প্রথম দেশ হিসেবে ভেনেজুয়েলা স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
  • ১৮৪১ – থমাস কুক বিশ্বের প্রথম ট্রাভেল এজেন্সি চালু করেন।
  • ১৯২৪ – ব্রাজিলের সাওপাওলোতে সামরিক অভ্যুত্থান সংঘটিত হয়।
  • ১৯৩২ – অলিভেইরা সালাজার পর্তুগালের শাসনক্ষমতা গ্রহণ করেন।
  • ১৯৪৭ – ব্রিটিশ পার্লামেন্টে ভারতের স্বাধীনতা বিল অনুমোদিত হয়।
  • ১৯৪৮ – যুক্তরাজ্যে জাতীয় স্বাস্থ্যসেবা আইন (NHS Act) চালু হয়।
  • ১৯৫৪ – বিবিসি প্রথমবারের মতো টেলিভিশনে সংবাদ বুলেটিন সম্প্রচার করে; উপস্থাপক ছিলেন রিচার্ড বেকার।
  • ১৯৬২ – ফ্রান্সের কাছ থেকে আলজেরিয়া স্বাধীনতা লাভ করে।
  • ১৯৭৫ – কেপ ভার্দে স্বাধীনতা অর্জন করে।
  • ১৯৭৭ – পাকিস্তানে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে জুলফিকার আলী ভুট্টো অপসারিত হন এবং জিয়াউল হক ক্ষমতা গ্রহণ করেন।
  • ১৯৯৪ – ফিলিস্তিনে স্বায়ত্তশাসন প্রবর্তিত হয়।
  • ১৯৯৬ – যুক্তরাজ্যের বিজ্ঞানী ড. ইয়ান উইলমুটের নেতৃত্বে ক্লোনিং পদ্ধতিতে জন্ম নেয় প্রথম ভেড়া ডলি
  • ২০০২ – মাদাগাস্কারের দীর্ঘ ২৩ বছরের শাসক দিদিয়ার রাতসবিকার পরিবার ও ঘনিষ্ঠজনদের নিয়ে দেশত্যাগ।


 জন্ম
  • ১৮৫৭ – ক্লারা জেটকিন, জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ও নারী অধিকার আন্দোলনের পথিকৃত।
  • ১৮৮৬ – জগদীশচন্দ্র গুপ্ত, প্রখ্যাত বাঙালি কথাসাহিত্যিক।
  • ১৮৮৯ – জঁ ককতো, বহুমাত্রিক ফরাসি সাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা।
  • ১৮৯১ – জন হাওয়ার্ড নরথ্রপ, মার্কিন রসায়নবিদ ও নোবেলজয়ী।
  • ১৯০১ – বীরেন্দ্রনাথ সরকার, প্রখ্যাত চলচ্চিত্র প্রযোজক ও নিউ থিয়েটার্সের প্রতিষ্ঠাতা।
  • ১৯২৬ – জ্ঞানেশ মুখোপাধ্যায়, বিশিষ্ট নাট্যকার ও অভিনেতা।
  • ১৯২৯ – ক্যাথরিন হেলমন্ড, মার্কিন অভিনেত্রী ও পরিচালক।
  • ১৯৩৬ – শার্লি নাইট, মার্কিন অভিনেত্রী।
  • ১৯৩৬ – জেমস মিরলিস, স্কটিশ অর্থনীতিবিদ ও নোবেলজয়ী শিক্ষাবিদ।
  • ১৯৩৮ – মোহাম্মদ ফরহাদ, বাংলাদেশি রাজনীতিবিদ।
  • ১৯৪১ – শহীদ সাংবাদিক সৈয়দ নাজমুল হক।
  • ১৯৪৪ – দীপঙ্কর দে, খ্যাতনামা ভারতীয় বাঙালি অভিনেতা।
  • ১৯৫০ – মাহমুদুল হাসান, বাংলাদেশি আধ্যাত্মিক ব্যক্তিত্ব।
  • ১৯৬২ – যুবায়ের আহমদ আনসারী, ইসলামি চিন্তাবিদ ও রাজনীতিক।
  • ১৯৮২ – আলবের্তো জিলার্দিনো, ইতালীয় পেশাদার ফুটবলার।
  • ১৯৯৫ – পি ভি সিন্ধু, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়।

মৃত্যু

  • ১৮২৬ – জোসেফ লুই প্রুস্ট, ফরাসি রসায়নবিদ।
  • ১৮২৬ – স্যার টমাস স্ট্যামফোর্ড র্যাফেলস, সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা।
  • ১৯৫৭ – প্রতুলচন্দ্র গঙ্গোপাধ্যায়, ব্রিটিশবিরোধী বিপ্লবী।
  • ১৯৬৫ – বনবিহারী মুখোপাধ্যায়, চিকিৎসক ও সাহিত্যিক।
  • ১৯৬৬ – গেয়র্গ ডে হেভেসি, নোবেলজয়ী হাঙ্গেরীয় রসায়নবিদ।
  • ১৯৬৯ – লিও ম্যাককারি, মার্কিন চলচ্চিত্র পরিচালক।
  • ১৯৬৯ – ভালটার গ্রোপিউস, জার্মান স্থপতি ও বাউহাউস আন্দোলনের পথিকৃত।
  • ১৯৭৯ – এলিজাবেথ রায়ান, বিখ্যাত টেনিস খেলোয়াড়।
  • ১৯৮০ – বিমলাকান্ত রায়চৌধুরী, সেতার ও সংগীতশিল্পী।
  • ১৯৯৩ – কালী বন্দ্যোপাধ্যায়, বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেতা।
  • ২০০৭ – শুভেন্দু চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি অভিনেতা।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.