Header Ads

Header ADS

শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি চলছে

শেখ হাসিনা

জুলাইয়ের গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ড সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি চলছে।

মঙ্গলবার (১ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিন সদস্যের বেঞ্চ—চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী—এই শুনানি পরিচালনা করেন। সকালে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে হাজির করা হয়।

এর আগে ২৪ জুন এক আদেশে পরবর্তী শুনানি আজকের জন্য নির্ধারণ করা হয় এবং পলাতক আসামিদের পক্ষে আইনজীবী নিয়োগের নির্দেশ দেওয়া হয়। ১৬ জুন ট্রাইব্যুনাল পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে হাজিরের নির্দেশ জারি করেছিল, আর ১ জুন তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফর্মাল চার্জ) আমলে নেয়া হয়। বর্তমানে গ্রেফতার রয়েছেন শুধুমাত্র সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন; শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল এখনও পলাতক।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.