Header Ads

Header ADS

ডিএনএ নমুনা বিশ্লেষণের পর রাইসা মনির মরদেহ বাড়ির পথে

ডিএনএ নমুনা বিশ্লেষণের পর রাইসা মনির মরদেহ বাড়ির পথে

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ডিএনএ ল্যাব। ১১ জনের নমুনা বিশ্লেষণের মাধ্যমে এই পাঁচজনের পরিচয় নিশ্চিত করা হয়। তাদের একজন তৃতীয় শ্রেণির ছাত্রী রাইসা মনি।

রাইসা ফরিদপুরের আলফাডাঙ্গার বাসিন্দা। তিনি শাহাবুল শেখ ও মিম দম্পতির একমাত্র কন্যা। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেন তার চাচা ইমদাদুল শেখ।

ইমদাদুল জানান, ২২ জুলাই বিধ্বস্তের পরদিন সিএমএইচে রাখা অশনাক্ত মরদেহ ও দেহাংশ থেকে সিআইডির ডিএনএ বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করেন। পরীক্ষায় পাঁচজন নারীর ডিএনএ প্রোফাইল শনাক্ত হয়, যার মধ্যে রাইসা মনিও ছিলেন।

তিনি বলেন, "ঘটনার পর থেকেই রাইসা নিখোঁজ ছিল। পরদিন তার মুখের অর্ধেক পুড়ে যাওয়ার পরও তার বাবা তাকে চিনতে পেরেছিলেন এবং বারবার অনুরোধ করেছিলেন মরদেহ বুঝিয়ে দিতে। কিন্তু তাৎক্ষণিক প্রমাণ না থাকায় তা সম্ভব হয়নি।"

ডিএনএ পরীক্ষার ফলাফলে নিশ্চিত হওয়া যায়, রাইসার বাবা ঠিকই তাকে শনাক্ত করেছিলেন। এরপর মরদেহ বাবার কাছে হস্তান্তর করা হয় এবং বৃহস্পতিবার রাতে তারা মরদেহ নিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গার উদ্দেশে রওনা হন। শুক্রবার সকাল ৯টার দিকে রাইসাকে দাফন করা হবে।

উল্লেখ্য, গত সোমবার দুপুরে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলের হায়দার আলী ভবনে বিধ্বস্ত হয়। এ ঘটনায় সরকারিভাবে এখন পর্যন্ত ৩১ জন নিহত ও ৬৯ জন আহত হওয়ার তথ্য জানানো হয়েছে।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.