Header Ads

Header ADS

ডেঙ্গুতে নতুন করে ১৬৪ জন হাসপাতালে ভর্তি

ডেঙ্গু

ডেঙ্গুতে নতুন করে ১৬৪ জন হাসপাতালে ভর্তি, মৃত্যুহীন ২৪ ঘণ্টা

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১৬৪ জন। তবে এ সময়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

শুক্রবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৬০ জন, চট্টগ্রামে ১৯ জন, ঢাকা সিটি কর্পোরেশনের বাইরের এলাকায় ১৯ জন, ঢাকা উত্তর সিটিতে ১১ জন, দক্ষিণ সিটিতে ২৯ জন, খুলনায় ১০ জন এবং রাজশাহী বিভাগে ১৬ জন রয়েছেন।

একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ১৬৪ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে ২০২৫ সালে মোট ১৭ হাজার ৪১১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ হাজার ৭৮৯ জন। এ সময়ে প্রাণ হারিয়েছেন ৭০ জন।

প্রসঙ্গত, ২০২৪ সালে দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন, যার মধ্যে মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। আর ২০২৩ সালে এই সংখ্যা আরও বেশি ছিল—ডেঙ্গুতে আক্রান্ত হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.