১৬ জুলাই : ইতিহাসে আজকের দিন
আজ ১৬ জুলাই ২০১৮, সোমবার। ১ শ্রাবণ ১৪২৫ বঙ্গাব্দ।
গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুযায়ী এটি বছরের ১৯৭তম দিন (অধিবর্ষ হলে ১৯৮তম)। একনজরে দেখে নেওয়া যাক এই দিনে ইতিহাসে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু এবং আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য।
ঘটনাবলি
- ১৬৬১ – ইউরোপে প্রথমবারের মতো ব্যাংকনোট ইস্যু করে স্টকহোম ব্যাংক।
- ১৭৪৭ – ইতালীয় চিত্রশিল্পী জুসেপ্পি ক্রিপসি মারা যান।
- ১৮৫৬ – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্যোগে (কারও মতে ২৬ জুলাই) লর্ড ক্যানিং হিন্দু বিধবাবিবাহকে আইনি বৈধতা দেন।
- ১৯০৫ – খুলনার বাগেরহাটে শুরু হয় ব্রিটিশ পণ্য বর্জনের প্রথম আন্দোলন।
- ১৯১৮ – বলশেভিকদের হাতে রাশিয়ার শেষ জার নিকোলাই দ্বিতীয় ও তাঁর পরিবার নিহত হন; রাজতন্ত্রের অবসান ঘটে।
- ১৯৩২ – প্রতিষ্ঠিত হয় ‘ইন্ডিয়া রিসার্চ ইনস্টিটিউট’, ভারতবর্ষের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান।
- ১৯৪৫ – দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রশক্তির তিন নেতা—চার্চিল, ট্রুম্যান ও স্ট্যালিন—পোস্টডামে বৈঠকে মিলিত হন।
- ১৯৪৫ – নিউ মেক্সিকোতে ঘটে মানব ইতিহাসের প্রথম পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ।
- ১৯৬৫ – ফ্রান্স ও ইতালির মধ্যে মন্টব্ল্যাক টানেল (সড়ক সুড়ঙ্গ) উদ্বোধন হয়।
- ১৯৬৮ – মার্কিন কমিউনিস্ট পার্টির মুখপত্র ‘ডেইলি ওয়ার্ল্ড’ আত্মপ্রকাশ করে।
- ১৯৬৯ – মার্কিন নভোযান অ্যাপোলো-১১ চাঁদের উদ্দেশ্যে যাত্রা করে।
- ১৯৭৩ – আফগানিস্তানে জেনারেল দাউদ খানের নেতৃত্বে অভ্যুত্থান ঘটে, রাজতন্ত্র বিলুপ্ত হয়ে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
- ১৯৭৯ – হাসান আল বকর পদত্যাগ করলে সাদ্দাম হোসেন ইরাকের প্রেসিডেন্ট হন।
- ১৯৮১ – মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
- ১৯৯০ – ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে ১,৬০০-র বেশি মানুষ নিহত হয়।
- ১৯৯৭ – স্লোবোদান মিলোসেভিচ যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন।
- ২০০৭ – বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের সময় শেখ হাসিনা গ্রেপ্তার হন।
জন্ম
- ১৮৬০ – অটো ইয়েসপার্সেন, ডেনিশ ভাষাবিজ্ঞানী ও ইংরেজি ব্যাকরণ বিশারদ।
- ১৮৭২ – রোল্ড আমুন্ডসেন, প্রথম দক্ষিণ মেরু জয়কারী নরওয়েজীয় অভিযাত্রী।
- ১৮৮৮ – ফিৎস জার্নিক, নোবেলজয়ী (১৯৫৩) ডাচ পদার্থবিদ।
- ১৯৭৩ – শন পোলক, দক্ষিণ আফ্রিকার বিখ্যাত ক্রিকেটার।
মৃত্যু
- ১৮৬৮ – দমিত্তি পিসারিয়েভ, রুশ বস্তুবাদী দার্শনিক ও সাহিত্য সমালোচক।
- ১৯৮৫ – হাইনরিখ বয়েল, নোবেলজয়ী (১৯৭২) জার্মান ঔপন্যাসিক।
- ১৯৮৫ – শুভো ঠাকুর, চিত্রকর, কবি ও শিল্প সংগ্রাহক।
- ২০০০ – শামছুর রহমান, বিশিষ্ট সাংবাদিক।

No comments
ধন্যবাদ।