Header Ads

Header ADS

২৪ জুলাই অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত


রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ব্যাপক হতাহতের ঘটনার পর আগামীকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত ২৪ জুলাই বৃহস্পতিবারের সব শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এর আগে একই কারণে সোমবার রাতে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পেজে জানানো হয়, মাইলস্টোনে বিমান দুর্ঘটনার প্রেক্ষাপটে ২৩ জুলাই মঙ্গলবারের পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

ফেসবুক পোস্টে বলা হয়, “শিক্ষা উপদেষ্টার সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মাহফুজ আলমের সাক্ষাৎ হয়েছে। আজকের (মঙ্গলবার) এইচএসসি পরীক্ষা স্থগিত হওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন মাননীয় শিক্ষা উপদেষ্টা। — এডমিন।”

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.