Header Ads

Header ADS

ইরাকে ভয়াবহ অগ্নিকাণ্ড

ইরাকে বিপণিবিতানে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত অন্তত ৫০

ইরাকে বিপণিবিতানে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত অন্তত ৫০

ইরাকের একটি বিপণিবিতানে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (স্থানীয় সময়) বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।

তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট স্থান সম্পর্কে এখনও কোনো সরকারি ঘোষণা আসেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টে দাবি করা হচ্ছে, আল-কুত এলাকার একটি সুপারমার্কেটে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলের ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি ভবনের বড় অংশ দাউদাউ করে জ্বলছে, আর ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ছে।

এখনও পর্যন্ত স্থানীয় প্রশাসন বা দমকল বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
উদ্ধার কাজ অব্যাহত রয়েছে এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও নির্ধারিত হয়নি।

এই অগ্নিকাণ্ডকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে প্রাণঘাতী দুর্ঘটনাগুলোর একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.