উরফিকে দেখে আতঙ্কিত ভক্তরা
উরফিকে দেখে আতঙ্কিত ভক্তরা, চেহারার বদলের পেছনে কী ঘটেছিল?
সাহসী ও ব্যতিক্রমী ফ্যাশন স্টেটমেন্টের জন্য পরিচিত উরফি জাভেদ এবার আলোচনায় এসেছেন একেবারে ভিন্ন কারণে। সম্প্রতি ভাইরাল হওয়া কিছু ছবি ও ভিডিওতে তার মুখমণ্ডল, বিশেষ করে ঠোঁট, অস্বাভাবিকভাবে ফোলা দেখা গেছে—যা দেখে চমকে গেছেন ভক্তরা। অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার স্বাস্থ্য নিয়ে; কেউ কেউ আশঙ্কা করছেন অ্যালার্জি বা অন্য কোনো জটিলতা।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, বারবার তার ঠোঁটে ইনজেকশন দেওয়া হচ্ছে। সেই দৃশ্য দেখে সামাজিক মাধ্যমে অনেকেই আতঙ্কিত প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে গুঞ্জনের অবসান ঘটিয়ে নিজেই মুখ খুলেছেন উরফি। তিনি জানিয়েছেন, মুখে যেসব ফিলার তিনি আগেই নিয়েছিলেন, সেগুলো নষ্ট হয়ে গিয়েছিল। সেগুলো অপসারণ করতেই শুরু হয় ইনজেকশন দেওয়ার যন্ত্রণাদায়ক প্রক্রিয়া।
উরফি আরও বলেন, “ফিলার সরানো খুবই কষ্টকর ও বেদনাদায়ক। আমি এটা সবার সঙ্গে শেয়ার করছি যেন তারা সচেতন থাকেন।” তিনি এটাও জানান যে, ভবিষ্যতে তিনি নতুন ফিলার নিতে পারেন, তবে ইনজেকশনের পরিবর্তে বিকল্প কোনো পদ্ধতি বেছে নেবেন।
এর আগেও উরফি ঠোঁটে ফিলার ও বোটক্স নেওয়ার কথা স্বীকার করেছিলেন। আর কিছুদিন আগেই অ্যালার্জিতে ফুলে যাওয়া নিজের মুখের ছবি পোস্ট করে চিকিৎসকের সাহায্য চেয়েছিলেন সামাজিক মাধ্যমে।
তার এমন খোলামেলা স্বীকারোক্তি যেমন প্রশংসা পাচ্ছে, তেমনই আবার অনেকে প্রশ্ন তুলছেন তার নিয়মিত কসমেটিক প্রক্রিয়া ও স্বাস্থ্য সচেতনতার বিষয়ে। তবে একথা অনস্বীকার্য, উরফি নিজের চেহারার পরিবর্তন নিয়েও যতটা খোলামেলা, সেটিও তাকে আলাদা পরিচিতি এনে দিয়েছে অনুরাগীদের মাঝে।

No comments
ধন্যবাদ।