৯ জুলাই : কী ঘটেছিল ইতিহাসে
আজকের দিনটি: ৯ জুলাই ২০২৫, বুধবার
ইতিহাসের পাতায় আজকের দিনটি বহন করে বহু স্মরণীয় ঘটনা ও বিশিষ্টজনের পদচিহ্ন। চলুন জেনে নিই এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়।
ঐতিহাসিক ঘটনাবলি
- ৬২৮ – রাসুলুল্লাহ (সা.) বিভিন্ন রাজন্যবর্গের উদ্দেশে ইসলামের দাওয়াত দিয়ে পত্র প্রেরণ করেন।
- ৭৪২ – বিখ্যাত ইসলামী বিদ্বান ইমাম ইবন শিহাব যুহরি ইন্তেকাল করেন।
- ১৮১০ – হল্যান্ড ফরাসি সাম্রাজ্যের অধীনে নেপোলিয়নের নিয়ন্ত্রণে চলে যায়।
- ১৮১৬ – আর্জেন্টিনা স্পেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।
- ১৮৭৭ – ঐতিহাসিক উইম্বলডন টেনিস প্রতিযোগিতা শুরু হয়।
- ১৯১৯ – জার্মান পার্লামেন্ট ভার্সাই চুক্তি অনুমোদন করে।
- ১৯৪১ – জার্মান নাৎসি বাহিনী সোভিয়েত ইউনিয়নের পসকভ অঞ্চল দখল করে।
- ১৯৪৬ – শ্যামদেশের রাজা আনন্দ মাইদল আততায়ীর হাতে নিহত হন।
- ১৯৪৮ – একমাস যুদ্ধবিরতির পর ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে যুদ্ধ পুনরায় শুরু হয়।
- ১৯৫৫ – পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার বিরুদ্ধে রাসেল-আইনস্টাইন ইশতেহার প্রকাশিত হয়।
- ১৯৬৯ – বাঘকে ভারতের জাতীয় পশু হিসেবে ঘোষণা করা হয়।
- ১৯৭১ – মরক্কোর বাদশা হোসেনের জন্মদিনে হামলায় ১০০ জন নিহত হন।
- ১৯৭২ – দখলদার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ফিলিস্তিনি লেখক গাসান কানানিকে হত্যা করে।
- ১৯৭৩ – বাহামা স্বাধীনতা লাভ করে।
- ১৯৮৯ – ৬০ বছরের মধ্যে প্রথম বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে কার্লোস মেনেম আর্জেন্টিনায় শপথ নেন।
- ১৯৯১ – মেক্সিকোতে ৫৮ সেকেন্ড দীর্ঘ সূর্যগ্রহণ ঘটে—যা ২০৩২ সালের আগে আর হবে না বলে ধারণা।
- ১৯৯৬ – বরিস ইয়েলৎসিন পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হলে রাশিয়া আবারও চেচনিয়া আক্রমণ শুরু করে।
- ১৯৯৭ – বিশ্বচ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণী ম্যাচে প্রতিপক্ষ হলিফিল্ডের কানে কামড় দিয়ে মাইক টাইসনের লাইসেন্স বাতিল ও তাকে ৩০ লাখ ডলার জরিমানা করা হয়।
- ২০০২ – আফ্রিকান ইউনিয়ন প্রতিষ্ঠা করার ঘোষণা দেয় আফ্রিকার নেতারা।
- ২০০৬ – টাইব্রেকারে ফ্রান্সকে ৫–৩ গোলে হারিয়ে ইতালি তাদের চতুর্থ বিশ্বকাপ শিরোপা জেতে।
- ২০১১ – সুদান থেকে আলাদা হয়ে দক্ষিণ সুদান একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে।
উল্লেখযোগ্য জন্মদিন
- ১৭৮৬ – রুডলফ শ্যাডো, জার্মান ভাস্কর।
- ১৮১৯ – এলিয়াস হাউ, মার্কিন সেলাই মেশিন উদ্ভাবক।
- ১৮৫৮ – ফ্রান্স বোয়াস, জার্মান-মার্কিন নৃবিজ্ঞানী।
- ১৯১৬ – এডওয়ার্ড হিথ, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী।
- ১৯২১ – সৈয়দ মুহাম্মদ আহসান, পূর্ব পাকিস্তানের গভর্নর।
- ১৯২৫ – গুরু দত্ত (বাস্তব নাম: বসন্ত কুমার শিবশঙ্কর পাদুকোন), প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও অভিনেতা।
- ১৯৩২ – ডোনাল্ড রামসফেল্ড, যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষামন্ত্রী।
- ১৯৩৩ – অলিভার স্যাক্স, খ্যাতিমান স্নায়ুবিজ্ঞানী।
- ১৯৩৮ – সঞ্জীব কুমার, প্রখ্যাত বলিউড অভিনেতা।
- ১৯৫৬ – টম হ্যাংকস, জনপ্রিয় মার্কিন চলচ্চিত্র অভিনেতা।
- ১৯৫৭ – টিম ক্রিং, মার্কিন টিভি চিত্রনাট্যকার ও প্রযোজক।
উল্লেখযোগ্য মৃত্যুদিবস
- ৮৭৪ – হজরত বায়েজীদ বোস্তামি (রহ.), সুফি সাধক ও ইসলাম প্রচারক।
- ১৭৯৭ – এডমান্ড বার্ক, অ্যাংলো-আইরিশ লেখক ও রাজনৈতিক চিন্তাবিদ।
- ১৮৫০ – জ্যাকারি টেইলার, মার্কিন যুক্তরাষ্ট্রের ১২তম রাষ্ট্রপতি।
- ১৮৫৬ – আমাদিও আভোগাদ্রো, খ্যাতনামা ইতালীয় রসায়নবিদ।
- ১৯১১ – রাজকুমার সর্বাধিকারী, সাংবাদিক ও হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক।
- ১৯২২ – ওগাই মোরি, জাপানি সাহিত্যিক।
- ১৯৩৪ – দীনেশচন্দ্র মজুমদার, বিপ্লবী ও ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ।
- ১৯৪৭ – হরেন ঘোষ, ভারতের প্রথম সাংস্কৃতিক উদ্যোক্তাদের একজন।
- ১৯৬৯ – সুখলতা রাও, শিশু সাহিত্যিক।
- ১৯৮৫ – আহসান, কবি ও সাহিত্যিক।
- ১৯৯৪ – কিম ইল সুং, উত্তর কোরিয়ার দীর্ঘসময় শাসন করা নেতা।
- ১৯৯৯ – অশোক মিত্র, ভারতীয় প্রশাসক, সমাজবিজ্ঞানী ও শিল্প সমালোচক।
- ২০১৭ – সুমিতা সান্যাল, প্রখ্যাত ভারতীয় বাঙালি অভিনেত্রী।
- ২০২০ – সাহারা খাতুন, বাংলাদেশি রাজনীতিক, প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনজীবী।

No comments
ধন্যবাদ।