Header Ads

Header ADS

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ

 

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি)সমমানের পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ প্রকাশিত হবে। দুপুর ২টায় দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ডমাদ্রাসা বোর্ড একযোগে ফলাফল প্রকাশ করবে।

এর আগেই শিক্ষা মন্ত্রণালয় জানায়, মাত্র দুই মাসেরও কম সময়ে এবারের ফল প্রকাশ করা হচ্ছে।

ফল প্রকাশে নতুন নিয়ম:
শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার জানিয়েছেন, এবার ফল প্রকাশের জন্য কোনো আনুষ্ঠানিকতা বা মন্ত্রীদের উপস্থিতি থাকবে না। আড়ম্বর নয়, গুরুত্ব দেওয়া হয়েছে স্বচ্ছতা ও সময়ানুযায়ী ফল প্রকাশে। প্রতিটি শিক্ষা বোর্ড নিজস্ব ব্যবস্থাপনায় নির্ধারিত সময়েই ফল প্রকাশ করবে।

ফল জানার উপায়:

১. অনলাইনে ফল:
শিক্ষার্থীরা ওয়েবসাইটে গিয়ে নিচের ঠিকানায় ফল দেখতে পারবে:
www.educationboardresults.gov.bd
এছাড়া বোর্ডগুলোর নিজস্ব ওয়েবসাইটেও ফল পাওয়া যাবে।

২. এসএমএসে ফল জানার নিয়ম:

মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন:


SSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> পরীক্ষার সাল পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।

উদাহরণ:


ফলাফল এসএমএসে ফিরতি বার্তায় জানিয়ে দেওয়া হবে।

৩. প্রতিষ্ঠানভিত্তিক ফল:
শিক্ষাপ্রতিষ্ঠানের ফল বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে। শিক্ষকেরা প্রতিষ্ঠানের EIIN নম্বর দিয়ে লগইন করে ফল শিট ডাউনলোড করতে পারবেন।


ফল পুনর্নিরীক্ষার (খাতা চ্যালেঞ্জ) আবেদন:

ফলে সন্তুষ্ট না হলে শিক্ষার্থীরা ১১ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত পুনর্নিরীক্ষার আবেদন করতে পারবে। আবেদন করতে হবে এসএমএসের মাধ্যমে টেলিটক নম্বর থেকে।

পদ্ধতি:

RSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড
পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

উদাহরণ:

প্রতিটি বিষয়ের জন্য আলাদা ফি প্রযোজ্য। বিস্তারিত বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে।

এইবারের ফল প্রকাশ প্রক্রিয়া দ্রুত, সহজ ও স্বচ্ছ রাখার লক্ষ্যেই পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার্থীদের জন্য শুভকামনা! 

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.