১০ জুলাই : কী ঘটেছিল ইতিহাসে
আজকের দিন: বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
এক নজরে দেখে নিই ইতিহাসে আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম ও মৃত্যুবার্ষিকীসহ কিছু গুরুত্বপূর্ণ বিষয়।
ঐতিহাসিক ঘটনাবলি:
- ৮৭৪ - নরওয়ের কিছু জেলে উত্তর আটলান্টিক মহাসাগরের দ্বীপদেশ আইসল্যান্ড আবিষ্কার করেন।
- ১৫২০ - ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরি ও পঞ্চম চার্লসের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।
- ১৫২৬ - পানিপথের যুদ্ধজয় করে মোগল সম্রাট বাবর আগ্রায় প্রবেশ করেন।
- ১৫৫৩ - লেডি জেন গ্রে ইংল্যান্ডের রানির আসনে অধিষ্ঠিত হন।
- ১৭৪১ - ডেনমার্কের ভিতুস ব্রিংক আলাস্কা আবিষ্কার করেন।
- ১৮৪২ - নোটারি স্ট্যাম্প আইন পাস হয়।
- ১৮৫৪ - স্যার চার্লস উডের ঐতিহাসিক ডেসপ্যাচ প্রকাশিত হয়।
- ১৮৫৭ - মিরাটে সিপাহি বিদ্রোহের সূত্রপাত ঘটে।
- ১৮৭১ - কলকাতাসহ বিভিন্ন পৌর এলাকায় রাস্তা নির্মাণ ও রক্ষণাবেক্ষণে নতুন নীতি নির্ধারক আইন চালু হয়।
- ১৯০০ - অস্ট্রেলিয়ার সংবিধান গৃহীত হয়।
- ১৯২১ - মঙ্গোলিয়া স্বাধীন রাষ্ট্র হিসেবে নিজেকে ঘোষণা করে।
- ১৯৪০ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে হেনরি পেটেইন ফ্রান্সের শাসনভার গ্রহণ করেন।
- ১৯৪২ - কাজী নজরুল ইসলাম দুরারোগ্য ব্যাধিতে বাকরুদ্ধ হয়ে পড়েন।
- ১৯৪৬ - ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়।
- ১৯৫৭ - ড. হীরালাল চৌধুরীর গবেষণায় ভারতে মাছের কৃত্রিম প্রজনন পদ্ধতি উদ্ভাবিত হয়।
- ১৯৬২ - যোগাযোগ উপগ্রহ টেলিস্টার মহাশূন্যে উৎক্ষেপণ করা হয়।
- ১৯৬৬ - জেমিনি ১০ মহাকাশযান উৎক্ষেপণ।
- ১৯৬৮ - ইন্টেল কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়।
- ১৯৭৩ - ব্রিটিশ শাসনের ৩০০ বছর পর বাহামাস দ্বীপপুঞ্জ স্বাধীনতা লাভ করে।
- ১৯৭৬ - রুমানিয়ার জিমন্যাস্ট নাদিয়া কোমানিচি গ্রীষ্মকালীন অলিম্পিকে প্রথমবারের মতো পারফেক্ট ১০ স্কোর করেন।
- ১৯৮৯ - বাংলাদেশের সংসদে সংবিধানের ৯ম সংশোধনী পাস হয়।
- ১৯৯১ - বরিস ইয়েলৎসিন রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।
- ১৯৯২ - হানা সচুকা পোল্যান্ডের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
জন্ম:
- ১৪৫২ - তৃতীয় জেমস, স্কটল্যান্ডের রাজা।
- ১৬৩৫ - রবার্ট হুক, ইংরেজ বিজ্ঞানী।
- ১৮৩৪ - ইয়ান নেরুদা, চেক সাহিত্যিক।
- ১৮৫৬ - নিকোলা টেসলা, সার্বীয়-মার্কিন আবিষ্কারক ও পদার্থবিজ্ঞানী।
- ১৮৭১ - মার্সেল প্রুস্ত, ফরাসি ঔপন্যাসিক ও প্রাবন্ধিক।
- ১৮৮৩ - মন্মথনাথ ঘোষ (বিদ্যাবিনোদ), বাঙালি সাহিত্যিক ও শিল্পোদ্যোগী।
- ১৮৮৫ - ড. মুহম্মদ শহীদুল্লাহ, বিশিষ্ট ভাষাবিজ্ঞানী ও শিক্ষাবিদ।
- ১৮৯৩ - কেশবচন্দ্র নাগ, প্রখ্যাত গণিতজ্ঞ ও লেখক।
- ১৯০২ - কুট আলডার, নোবেলজয়ী জার্মান রসায়নবিদ।
- ১৯১৩ - রথীন মৈত্র, বিশিষ্ট বাঙালি চিত্রশিল্পী।
- ১৯১৫ - সল বেলো, নোবেলজয়ী মার্কিন লেখক।
- ১৯১৮ - শুভ গুহঠাকুরতা, খ্যাতিমান রবীন্দ্রসংগীত শিল্পী।
- ১৯২৫ - মাহাথির মোহাম্মদ, মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী।
- ১৯২৮ - অ্যান্থনি মাসকারেনহাস, ‘The Rape of Bangladesh’-খ্যাত সাংবাদিক।
- ১৯৩১ - মতি নন্দী, বাঙালি লেখক ও ক্রীড়া সাংবাদিক।
- ১৯৪৬ - সু লিয়ন, মার্কিন অভিনেত্রী।
- ১৯৪৯ - সুনীল গাভাস্কার, ভারতের কিংবদন্তি ক্রিকেটার ও অধিনায়ক।
- ১৯৬৮ - জনাথন গিলবার্ট, মার্কিন অভিনেতা।
- ১৯৮০ - জেসিকা সিম্পসন, মার্কিন গায়িকা ও অভিনেত্রী।
মৃত্যু:
- ১৮১৭ - জেন অস্টেন, খ্যাতনামা ইংরেজ ঔপন্যাসিক।
- ১৮৯৩ - নওয়াব আব্দুল লতিফ, শিক্ষানুরাগী ও সমাজসেবক।
- ১৯৭৭ - অতুল বসু, বিশিষ্ট বাঙালি চিত্রশিল্পী।
- ২০০১ - হুমায়ূন রশীদ চৌধুরী, প্রাক্তন স্পিকার ও কূটনীতিক।
- ২০১৪ - জোহরা সেহগল, ভারতীয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী।

No comments
ধন্যবাদ।