যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনা, সব যাত্রীর মৃত্যু
যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যে উড্ডয়নের মাত্র সাত মিনিটের মাথায় একটি বিমান বিধ্বস্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের চারজন সদস্য রয়েছেন।
রোববার (২৯ জুন) সকালে ওহিওর একটি আঞ্চলিক বিমানবন্দরের কাছাকাছি সেসনা-৪৪১ মডেলের উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। স্থানীয় সময় সকালেই এ দুর্ঘটনা ঘটে।
নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, উড্ডয়নের সাত মিনিট পরই বিমানটি ভূপাতিত হয় এবং এতে থাকা ছয়জনের সবাই প্রাণ হারান।
নিহতদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য—৬৮ বছর বয়সী ভেরোনিকা ওয়েলার, ৬৭ বছর বয়সী জেমস ওয়েলার, ৩৬ বছর বয়সী জন ওয়েলার এবং ৩৪ বছর বয়সী মারিয়া ওয়েলার।
বাকি দুজন ছিলেন পাইলট ও কো-পাইলট। পাইলটের নাম জোসেফ ম্যাক্সিন (৬৩) এবং কো-পাইলট টিমোথি ব্লেক (৫৫)।
বিমান দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

No comments
ধন্যবাদ।