Header Ads

Header ADS

“যে কোনো মূল্যে সীমান্ত হত্যা বন্ধ করব” — ঠাকুরগাঁওয়ে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

 

“যে কোনো মূল্যে সীমান্ত হত্যা বন্ধ করব” — ঠাকুরগাঁওয়ে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

ঠাকুরগাঁও, ৪ জুলাই:
সীমান্ত হত্যা বন্ধে দৃঢ় অবস্থান জানান দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ড গোলচত্বরে 'জুলাই পদযাত্রা' শুরুর আগে এক সমাবেশে তিনি বলেন, "এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা ছাত্র-জনতার বাংলাদেশ। সীমান্তে নির্বিচারে বাংলাদেশিদের হত্যা ও অবৈধ পুশইনের ঘটনা যে কোনো মূল্যে বন্ধ করতে হবে।"

তিনি আরও বলেন, "জুলাই ও আগস্টে ঠাকুরগাঁওয়ে প্রতিরোধ আন্দোলনের সূচনা হয়েছিল। সেই চেতনায় দেশব্যাপী নতুন কর্মসূচি চলছে। আমরা 'জুলাই ঘোষণাপত্র'-এর আলোকে সংস্কার, বিচার ও নতুন সংবিধানের মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানিয়ে আসছি।"

এ সময় নাহিদ ইসলাম অভিযোগ করেন, "বাংলাদেশ-ভারত সীমান্তে নাগরিকদের গুলি করে হত্যা এবং একের পর এক পুশইন এখন যেন স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আমরা এটাকে আর মেনে নেব না।"

এনসিপির পদযাত্রায় উপস্থিত ছিলেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনীম যারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এদিন একই অনুষ্ঠানে এনসিপির অন্যতম নীতিনির্ধারক রেজা কিবরিয়া বলেন, "আওয়ামী লীগ এমন রাজনৈতিক ধ্বংসের পথে হাঁটছে যে, আগামী প্রজন্ম তাদের চিনবেও না।"

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.