Header Ads

Header ADS

গ্যাস ভরা বেলুন ফেটে শুটিং সেটে আগুন

এক দিওয়ানে কি দিওয়ানিয়াত

ভয়াবহ অগ্নিকাণ্ডে রক্ষা পেল ‘এক দিওয়ানে কি দিওয়ানিয়াত’ টিম, অল্পের জন্য রেহাই পেলেন হর্ষবর্ধন রানে

সিনেমার শুটিং শেষে র‍্যাপ-আপ পার্টিতে আনন্দঘন মুহূর্ত কাটাচ্ছিলেন ‘এক দিওয়ানে কি দিওয়ানিয়াত’ ছবির টিম। অভিনেতা হর্ষবর্ধন রানে, সহশিল্পী সোনম বাজোয়া এবং পুরো ইউনিট দিনভর শুটিং শেষে ফ্লোরে একসঙ্গে উদযাপনে মেতেছিলেন। কিন্তু হঠাৎ করেই আনন্দঘন সেই মুহূর্ত রূপ নেয় ভয়াবহ অগ্নিকাণ্ডে।

জানা গেছে, উদযাপনের অংশ হিসেবে ফ্লোরে হিলিয়াম গ্যাসভর্তি বেলুন এবং ফায়ার ক্র্যাকার ব্যবহার করা হয়েছিল। কিন্তু সেগুলো একসঙ্গে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক।

ঘটনার বর্ণনায় হর্ষবর্ধন বলেন, “আমরা সবাই মিলে উদযাপন করছিলাম। টানা পাঁচ দিন কঠোর পরিশ্রমের পর প্রযোজনা সংস্থা আমাদের জন্য এই ছোট্ট আয়োজন করেছিল। সবাই খুশিতে মেতেছিলাম, কিন্তু কীভাবে এমনটা হয়ে গেল কিছুই বুঝে উঠতে পারিনি। ভগবানের কৃপায় বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেছি। এটা আমাদের সবার জন্যই বড় শিক্ষা হয়ে থাকবে।”

তিনি আরও জানান, প্রথমে পরিকল্পনা ছিল বেলুন হাতে নিয়েই কেক কাটার, তারপর সেগুলো আকাশে ওড়ানোর। “শেষ মুহূর্তে আমি সিদ্ধান্ত নেই—আগে কেক কাটি, পরে বেলুন ওড়াবো। এখন মনে হচ্ছে, সেটাই আমাদের রক্ষা করেছে। কেক কাটার সময় যদি বেলুনগুলো আমাদের হাতে থাকতো, আর তখনই বিস্ফোরণ হতো—তা হলে কী ভয়ানক কিছু ঘটে যেত!”

ঘটনায় সোনম বাজোয়ার ম্যানেজার সামান্য আহত হলেও বাকিরা সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন হর্ষবর্ধন। ভক্ত-অনুরাগীরা সিনেমার টিমের নিরাপত্তা নিশ্চিত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.