Header Ads

Header ADS

ইসরায়েলের দিকে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

ইসরায়েলের দিকে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

বৃহস্পতিবার (১৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে ইসরায়েলের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তারা জানায়, এসব হামলা শনাক্ত করে প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে।

এ ঘটনায় ইসরায়েলি কর্তৃপক্ষ জনগণকে নিরাপদ আশ্রয়ে (বাঙ্কারে) চলে যাওয়ার নির্দেশ দিয়েছে এবং নতুন নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করতে বলেছে।

এর আগে, গত ১২ জুন রাতে ইরানে বড় ধরনের হামলা চালায় ইসরায়েল, যার কোডনেম ছিল ‘অপারেশন রাইজিং লায়ন’। এই অভিযানে রাজধানী তেহরানসহ বিভিন্ন সামরিক ঘাঁটি, পরমাণু গবেষণা কেন্দ্র এবং আবাসিক এলাকাগুলোতে আঘাত হানে ইসরায়েলি বাহিনী।

এই হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান কমান্ডার হোসেইন সালামি, খাতাম আল-আনবিয়া সদরদপ্তরের কমান্ডার গোলাম আলি রশিদ, ছয়জন পরমাণু বিজ্ঞানীসহ শতাধিক মানুষের মৃত্যু হয়।

জবাবে ১৪ জুন রাত থেকে ‘অপারেশন ট্রু প্রমিস-৩’ নামে পাল্টা অভিযান শুরু করে ইরান। তাদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উন্নত আকাশ প্রতিরক্ষা পদ্ধতি অতিক্রম করে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। ইরানের দাবি অনুযায়ী, এসব হামলায় ইসরায়েলের পক্ষ থেকে হতাহতের সংখ্যা কম হলেও বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। নিরাপত্তাজনিত আশঙ্কায় বহু ইসরায়েলি নাগরিক এখন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।

দুই দেশের মধ্যে চলমান এ সংঘাত এখনও থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.