২৭ জুন : কী ঘটেছিল ইতিহাসে
আজকের দিনটি: ২৭ জুন ২০২৫, শনিবার
চলুন একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের পাতায় আজকের দিনের গুরুত্বপূর্ণ ঘটনা, জন্ম-মৃত্যু ও অন্যান্য উল্লেখযোগ্য বিষয়সমূহ।
ঘটনাবলি
- ১৭৫৯ – কুইবেক যুদ্ধ শুরু হয়।
- ১৯০০ – সেন্ট্রাল লন্ডনে প্রথম বৈদ্যুতিক রেলওয়ে চালু হয়।
- ১৯৫৪ – সাবেক সোভিয়েত ইউনিয়নে প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন।
- ১৯৬৭ – ইংল্যান্ডের এনফিল্ডে বিশ্বের প্রথম এটিএম মেশিন চালু হয়।
- ১৯৭৪ – মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের সোভিয়েত ভ্রমণ।
- ১৯৭৭ – জিবুতি (সাবেক ফরাসি সোমালিল্যান্ড) স্বাধীনতা লাভ করে।
- ১৯৯১ – স্লোভেনিয়া ও ক্রোয়েশিয়ার মধ্যে গৃহযুদ্ধ শুরু।
- ১৯৯১ – ‘কমিউনিস্ট ইস্তেহার’-এর প্রথম সংস্করণের একটি কপি ৬৮,১০০ ডলারে নিলামে বিক্রি হয়।
- ২০০৭ – গর্ডন ব্রাউন ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
জন্মদিন
- ১৮০৬ – অগাস্টাস ডি মর্গান, খ্যাতিমান ব্রিটিশ গণিতবিদ ও যুক্তিবিদ।
- ১৮৩৮ – পল মাউজার, জার্মান অস্ত্র নির্মাতা।
- ১৮৬৯ – এমা গোল্ডম্যান, রুশ বংশোদ্ভূত মার্কিন নৈরাজ্যবাদী লেখিকা।
- ১৮৮০ – হেলেন কেলার, অন্ধ ও বধির অবস্থায় জ্ঞান অর্জনকারী মার্কিন সমাজকর্মী ও লেখক।
- ১৮৮৬ – চার্লি ম্যাককার্টনি, অস্ট্রেলীয় ক্রিকেটার।
- ১৯০৩ – সুবোধচন্দ্র সেনগুপ্ত, শেক্সপিয়র বিশারদ সাহিত্য সমালোচক।
- ১৯১৫ – আইদেউ সন্দিকৈ, ভারতীয় অভিনেত্রী।
- ১৯১৯ – অমলা শংকর, প্রখ্যাত ভারতীয় ব্যালে নৃত্যশিল্পী।
- ১৯২২ – জহুর হোসেন চৌধুরী, সাংবাদিক, রাজনীতিক ও সম্পাদক।
- ১৯২৪ – বব এপলইয়ার্ড, ইংরেজ ক্রিকেটার।
- ১৯৩৯ – রাহুলদেব বর্মন, কিংবদন্তি ভারতীয় সুরকার।
- ১৯৩৯ – নীল হক, অস্ট্রেলীয় ক্রীড়াবিদ (ক্রিকেট ও ফুটবল)।
- ১৯৪১ – ক্রিস্তফ কিয়েশ্লফ্স্কি, পোলিশ চলচ্চিত্র পরিচালক।
- ১৯৫৫ – ইজাবেল আদজানি, ফরাসি অভিনেত্রী।
- ১৯৫৯ – লরে মরগান, মার্কিন কণ্ঠশিল্পী।
- ১৯৬৪ – পি. টি. ঊষা, ভারতীয় অ্যাথলেট।
- ১৯৭৫ – টোবি ম্যাগুইয়ার, মার্কিন অভিনেতা ও প্রযোজক।
- ১৯৭৭ – রাউল গনজালেস, স্প্যানিশ ফুটবলার।
- ১৯৮০ – কেভিন পিটারসন, ইংল্যান্ডের আন্তর্জাতিক ক্রিকেটার (জন্ম: দক্ষিণ আফ্রিকা)।
- ১৯৮৩ – ডেল স্টেইন, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।
মৃত্যুবার্ষিকী
- ১৮২৯ – জেমস স্মিথসন, ইংরেজ বিজ্ঞানী ও দার্শনিক।
- ১৮৩৯ – মহারাজা রণজিৎ সিং, শিখ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা।
- ১৮৪৪ – জোসেফ স্মিথ, মার্কিন ধর্মীয় নেতা।
- ১৯১২ – জর্জ বোনর, অস্ট্রেলীয় ক্রিকেটার।
- ১৯২৮ – গোপবন্ধু দাস, ওড়িশার সমাজসংস্কারক ও সাংবাদিক।
- ১৯৫৭ – ম্যালকম লাউরি, ব্রিটিশ কথাসাহিত্যিক।
- ১৯৭৯ – বন্দে আলী মিয়া, খ্যাতিমান বাঙালি কবি ও সাহিত্যিক।
- ১৯৮০ – মোহাম্মদ রেজা পাহলভি, ইরানের সাবেক শাহ।
- ১৯৮৯ – এ. জে. এয়ার, ব্রিটিশ দার্শনিক।
- ১৯৯৮ – নিখিল চক্রবর্তী, বিশিষ্ট সাংবাদিক ও ভাষ্যকার।
- ২০০০ – শঙ্কর ভট্টাচার্য, বাঙালি পরিচালক ও সাহিত্যিক।
- ২০০১ – জ্যাক লেমন, মার্কিন অভিনেতা।
- ২০০৮ – শ্যাম মানেকশ, ভারতের প্রথম ফিল্ড মার্শাল।
- ২০১২ – মীরা বন্দ্যোপাধ্যায়, প্রখ্যাত ধ্রুপদী সংগীতশিল্পী।

No comments
ধন্যবাদ।