ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত তুরস্ক, দ্বিতীয় দিনেও চলছে প্রাণপণ উদ্ধার অভিযান
ভয়াবহ দাবানলে বিপর্যস্ত তুরস্ক, দ্বিতীয় দিনেও চলছে আগুন নিয়ন্ত্রণ অভিযান
তীব্র দাবানলে বিপর্যস্ত তুরস্কের পশ্চিমাঞ্চল। ইজমির প্রদেশে ছড়িয়ে পড়া ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে দ্বিতীয় দিনের মতো প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা।
সোমবার (৩০ জুন) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। দেশটির বনমন্ত্রী ইব্রাহিম ইয়ুমাকলি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যাপক পদক্ষেপ নেওয়া হয়েছে।
রয়টার্স জানায়, ইজমিরের কুয়ুজাক ও দোয়ানব এলাকায় রোববার রাত থেকে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে বাতাস বইছে। এতে আগুন আরও তীব্র রূপ নিচ্ছে। নিরাপত্তার স্বার্থে আশেপাশের চারটি গ্রাম এবং দুটি পাড়া খালি করে দেওয়া হয়েছে।
বনমন্ত্রী ইউমাকলি আরও জানান, দাবানল নেভাতে হেলিকপ্টার, অগ্নিনির্বাপক বিমান, পানি ট্যাংকারসহ আধুনিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে এক হাজারের বেশি কর্মী মাঠে কাজ করছেন।
স্থানীয় গণমাধ্যমের ফুটেজে দেখা গেছে, আগুন নেভাতে ব্যবহৃত হেলিকপ্টার, পানির ট্রেলার ও ট্রাক্টর কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পাহাড়জুড়ে ছড়িয়ে থাকা পোড়া গাছ ও ঘন ধোঁয়ার দৃশ্য উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে।
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে তুরস্কের উপকূলীয় অঞ্চলগুলোতে দাবানলের ঘটনা বেড়েছে। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে গ্রীষ্মকাল আরও গরম ও শুষ্ক হয়ে ওঠায় দাবানলের আশঙ্কা বাড়ছে।

No comments
ধন্যবাদ।