Header Ads

Header ADS

বর্ষা দিনে – উদয় দেবনাথ



ঠোঁট তার শব্দ বিমুখ । চোখে কী ভীষণ প্লাবন।

মনে এঁকে ঘৃণার হিসেব, তুমি তাকে জীবন ভাবছে ।।


এই নিয়ে জ্বলুক আগুন। স্নেহ হােক পাথর ক্ষণিক।

তুমি শুধু রাগ দেখেছ, ঝাপসা দু-চোখ দেখােনি।।


জলছুই স্বভাব দারুণ । শোকের মেয়াদ বজায় ।

একবার চোখ মুছে যাক আগলে রাখার মজায়।


আঘাতের দাম খুব কম। শুনে মন মিথ্যে হাসে।

তুমি যদি হাত ছেড়ে যাও, তা কি কম সর্বনেশে?


আমি থাকি বৃষ্টি পাড়ায় । রোজ ভাঙে মেঘের আকার।

কত যে মানুষ ছিল । তুমি তা আগলে রাখার ।


ভাগ্যেই চোখ ভেজা তার। স্পর্ধায় স্নেহের সাড়া।

প্রেমিকের কান্না বারণ, ভীষণ এক বৃষ্টি ছাড়া। 

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.