Header Ads

Header ADS

ক্রিকেট বোর্ডের উপদেষ্টা হলেন সৈয়দ আবিদ হোসেন সামি

সৈয়দ আবিদ হোসেন সামি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্টস অ্যাডভাইজার কমিটিতে নতুন তিনজন উপদেষ্টা নিয়োগ পেয়েছেন। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাদের মনোনয়ন দিয়েছেন।

বৃহস্পতিবার (১৯ জুন) বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিন বিসিবি পরিচালনা পর্ষদের সভায় তিন সদস্যকে প্রেসিডেন্টস অ্যাডভাইজার কমিটিতে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। মনোনীত উপদেষ্টারা হলেন— সাখাওয়াত হোসেন, সৈয়দ আবিদ হোসেন সামি এবং ব্যারিস্টার শাইখ মাহাদী।

সৈয়দ আবিদ হোসেন সামি দীর্ঘদিন ধরে ক্রীড়া সাংবাদিকতা এবং ক্রীড়া বিশ্লেষকের ভূমিকায় কাজ করে আসছেন। ঘরোয়া ক্রিকেটে খেলেছেন এবং স্থানীয় পর্যায়ে কোচ হিসেবেও সক্রিয় ছিলেন তিনি।

সাখাওয়াত হোসেন বাংলাদেশের পর্যটন খাতের বিকাশে দীর্ঘদিন কাজ করছেন। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এই খাতে অবদানের জন্য তিনি একাধিক পুরস্কার অর্জন করেছেন।

অন্যদিকে, ব্যারিস্টার শাইখ মাহাদীকে আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব দিয়েছে বিসিবির প্রেসিডেন্টস কমিটি। তিনি একজন অভিজ্ঞ আইনজ্ঞ হিসেবে পরিচিত।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.