Header Ads

Header ADS

ফারহান নূর শান্ত – আলো জ্বেলেছি প্রত্যয়ে



কফি এখন নীরবতার সঙ্গী,

স্মৃতিরা সব ধোঁয়ার মতো –

চেনা পথেও ভুল হয়ে যায়,

মন যদি থাকে, অস্থিরে রত।


নতুন দিনে ধুলো মাথা পথে,

কাঁচা ঘুমের রেখা

হঠাৎ ভাবি, জন্মালাম কেন ?

পাবো কি নিজের দেখা ?


হোঁচট খাচ্ছি, প্রতিনিয়ত

তবু থামিনি, হারার ভয়ে –

ছাঁয়ার ভেতর মনোবল খুঁজি,

আলো জ্বেলেছি প্রত্যয়ে।


ভাঙবে পথ, ভাঙুক না

আসবে কি’বা তাতে –

প্রতিষ্ঠিত মানুষের জীবনে,

মানুষ ঘেঁষেই সফলতাতে।


গাছ যতই নুয়ে পড়ুক,

শেকড় শক্ত মাটির গভীরে –

আমার মনোবল জানি আমি,

হারেও খুঁজি জিতরে। 

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.