Header Ads

Header ADS

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ৪২৯ জন হাসপাতালে ভর্তি, সর্বাধিক বরিশালে

ডেঙ্গু

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ৪২৯ জন হাসপাতালে ভর্তি, সর্বাধিক বরিশালে

চলতি বছরে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪২৯ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (২৯ জুন) সকাল ৮টা থেকে সোমবার (৩০ জুন) সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্তের সংখ্যা ৪২৯। এটি চলতি বছরের এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্ত।

সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে বরিশাল বিভাগে, যেখানে ভর্তি হয়েছেন ১৪৯ জন। এছাড়া অন্যান্য বিভাগের তথ্য নিচে দেওয়া হলো:

  • চট্টগ্রাম বিভাগ – ৫৭ জন
  • ঢাকা সিটি করপোরেশনের বাইরে – ৬১ জন
  • ঢাকা উত্তর সিটি করপোরেশন – ৪২ জন
  • ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন – ৪৫ জন
  • খুলনা বিভাগ – ২১ জন
  • রাজশাহী বিভাগ – ৫৪ জন

তবে আশার বিষয়, এই সময়ে ডেঙ্গুতে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ৩৫৮ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এতে করে চলতি বছর জানুয়ারি থেকে জুন পর্যন্ত মোট ৯ হাজার ৮৭ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে মোট ১০ হাজার ২৯৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ৪২ জন মৃত্যুবরণ করেছেন

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.