হজযাত্রীদের জন্য সতর্কবার্তা জারি করলো ধর্ম মন্ত্রণালয়
হজ ফ্লাইটে অননুমোদিত মালামাল বহনে নিষেধাজ্ঞা, সতর্ক করল ধর্মবিষয়ক মন্ত্রণালয়
হজযাত্রীদের লাগেজে তামাকজাত পণ্য, চুন, শুঁটকি ও অন্যান্য অননুমোদিত সামগ্রী বহনের কারণে সৌদি আরবে বিমানবন্দরে লাগেজ জব্দ করা হচ্ছে বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। বিষয়টি ঠেকাতে হজযাত্রীদের সতর্ক থাকতে অনুরোধ জানানো হয়েছে।
বুধবার (৭ মে) হজ এজেন্সি মালিকদের উদ্দেশে পাঠানো এক চিঠিতে ধর্ম মন্ত্রণালয় জানায়, অনেক হজযাত্রী তাঁদের লাগেজে অনুমোদনবহির্ভূত দ্রব্য বহন করছেন। এতে সৌদি বিমানবন্দর কর্তৃপক্ষ লাগেজ আটক করছে এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সেখানে বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন।
চিঠিতে উল্লেখ করা হয়, ‘হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৫’-এর ১০(৯) নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, সৌদি আইনের অধীনে নেশাজাতীয় ওষুধ, তামাক পাতা, গুল, জর্দা, চুন, শুঁটকি, রান্না করা খাবার, পচনশীল দ্রব্য (যেমন ফলমূল, পান, সুপারি) বহন সম্পূর্ণ নিষিদ্ধ।
তাই হজ ফ্লাইটে এসব দ্রব্য পরিবহন থেকে বিরত থাকার জন্য হজযাত্রীদের প্রতি আহ্বান জানানো হয়েছে এবং সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে বিষয়টি নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে।

No comments
ধন্যবাদ।