Header Ads

Header ADS

পাকিস্তানের হুঁশিয়ারি: ভারতে হামলা হলে গোটা বিশ্ব জানবে

 

পাকিস্তানের হুঁশিয়ারি: ভারতে হামলা হলে গোটা বিশ্ব জানবে

পাকিস্তানের হুঁশিয়ারি: ভারতে হামলা হলে গোটা বিশ্ব জানবে

ভারতের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী।

বৃহস্পতিবার (৮ মে) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “পাকিস্তান যখন ভারতে হামলা চালাবে, তখন গোটা বিশ্ব তা জানতে পারবে। আমরা নিজের পছন্দমতো সময় ও স্থানে এই হামলা করব।” —খবর ডনের।

তিনি আরও বলেন, “ভারতের কথিত ১৫টি স্থানে হামলার দাবি ভিত্তিহীন এবং সম্পূর্ণ কাল্পনিক। এ ধরনের নাটক থিয়েটারে মানায়, যুদ্ধক্ষেত্রে নয়।” ভারতীয় সেনাবাহিনী ও সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, “তারা কি এখনো আঠারো শতকে বাস করছে? তাদের বাস্তব জগতে ফিরে আসা উচিত, সিনেমার জগতে নয়।”

গত ২২ এপ্রিল ভারতের পেহেলগামে এক হামলার ঘটনায় পাকিস্তানকে দোষারোপ করেছে ভারত। যদিও ইসলামাবাদ শুরু থেকেই হামলায় নিজেদের জড়িত থাকার কথা অস্বীকার করে এসেছে এবং একটি স্বচ্ছ আন্তর্জাতিক তদন্তে অংশ নেওয়ার প্রস্তাব দিয়েছে।

তবুও ভারত একাধিক প্রতিক্রিয়া জানিয়ে পাকিস্তানের নাগরিকদের ফেরত পাঠানো, ভিসা বাতিল, আটারি সীমান্ত বন্ধ এবং সিন্ধু নদের পানিবণ্টন চুক্তি স্থগিতের মতো পদক্ষেপ নিয়েছে।

জবাবে পাকিস্তানও একই রকম পাল্টা ব্যবস্থা গ্রহণ করেছে। ইসলামাবাদ সিমলা চুক্তি স্থগিত করেছে, আকাশসীমা ভারতের জন্য বন্ধ ঘোষণা করেছে এবং সব ধরনের দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধ করেছে।

এই পাল্টাপাল্টি উত্তেজনার মধ্যে গত ৬ মে মধ্যরাতে পাকিস্তান-শাসিত কাশ্মীরের ৯টি স্থানে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। দিল্লি দাবি করেছে, এতে অন্তত ১০০ জন নিহত হয়েছে।

পাল্টা জবাবে পাকিস্তান সীমান্তে ব্যাপক গুলিবর্ষণ করে, যাতে ইসলামাবাদের ভাষ্যমতে ৫০ জন ভারতীয় সেনা নিহত হয়। এছাড়া ৭ মে রাতে পাকিস্তান ভারতের ১৫টি শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে।

এই পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ায় উত্তেজনা বাড়তে থাকায় আন্তর্জাতিক মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.