Header Ads

Header ADS

১ মে: সময়ের পাতায় আজকের দিনটি


আজ বৃহস্পতিবার, মে ২০২৫। ইতিহাসের পাতায় এই দিনে ঘটেছিল বহু উল্লেখযোগ্য ঘটনা। জেনে নেওয়া যাক ইতিহাসের আলোকে এই দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলি, বিশিষ্ট ব্যক্তিদের জন্ম-মৃত্যু এবং আরও কিছু স্মরণীয় তথ্য:

উল্লেখযোগ্য ঘটনাবলি:

  • ৩০৫ – রোমান সম্রাট ডায়োক্লেটিয়ান ম্যাক্সিমিয়ান শাসন থেকে অবসর নেন।
  • ৮৮০ – কনস্টান্টিনোপলে নিয়্যা একেলেসিয়া চার্চের উদ্বোধন হয়, যা পরবর্তীতে অর্থোডক্স চার্চ স্থাপত্যে 'ক্রস-ইন-স্কয়ার' শৈলীর সূচনা করে।
  • ১৩২৮ – স্কটল্যান্ডীয় স্বাধীনতা যুদ্ধের অবসান ঘটে।
  • ১৫৭৬ – স্টেফান ব্যাট্রয় অ্যানা জ্যাগিয়েলনের বিয়ের মাধ্যমে তারা পোলিশ-লিথুনিয়ান কমনওয়েলথের যুগপৎ শাসক হন।
  • ১৭০৭ – ব্রিটেনের ইতিহাসে গুরুত্বপূর্ণ অ্যাক্ট অব ইউনিয়ন স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে ইংল্যান্ড স্কটল্যান্ড যুক্তরাজ্যে পরিণত হয়।
  • ১৮৩৪ – যুক্তরাজ্য তার উপনিবেশগুলোতে দাসপ্রথা আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করে।
  • ১৮৪০ – বিশ্বের প্রথম আঠাযুক্ত ডাকটিকিট 'পেনি ব্ল্যাক' চালু হয় যুক্তরাজ্যে।
  • ১৮৫১ – রানি ভিক্টোরিয়া লন্ডনে 'গ্রেট এক্সিবিশন'-এর উদ্বোধন করেন।
  • ১৮৮৬ – শিকাগোর হে-মার্কেট আন্দোলনে পুলিশের গুলিতে বহু শ্রমিক নিহত হন; এর পরিপ্রেক্ষিতে ১৮৯০ সাল থেকে আন্তর্জাতিক মে দিবস পালনের সূচনা হয়।
  • ১৯৭২ – কোস্টারিকা বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়।
  • ১৯৯৪ – বিখ্যাত ফর্মুলা ওয়ান রেসার এয়ারটন সেনা স্যান মারিনো গ্র্যান্ড প্রিক্সে দুর্ঘটনায় নিহত হন।
  • ২০০৯ – সুইডেনে সমলিঙ্গ বিবাহ আইনি স্বীকৃতি পায়।

উল্লেখযোগ্য জন্ম:

  • ১৮৫২ – সান্তিয়াগো রামোন কাহাল, নোবেলজয়ী স্পেনীয় স্নায়ুবিজ্ঞানী।
  • ১৮৯৮ – মাহবুব-উল আলম, বাংলাদেশি কথাসাহিত্যিক ইতিহাসবিদ।
  • ১৯১৯ – মান্না দে, উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী।
  • ১৯২৫ – সরদার ফজলুল করিম, প্রখ্যাত দার্শনিক সাহিত্যিক।
  • ১৯৮৬ – শাহরিয়ার নাফীস আহমেদ, বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার।
  • ১৯৮৭ – লিওনার্দো বনুচি, ইতালিয়ান ফুটবল খেলোয়াড়।

উল্লেখযোগ্য মৃত্যু:

  • ১২৩৫ – সুলতান শামসুদ্দিন আলতামাশ, দিল্লি সালতানাতের অন্যতম প্রতিষ্ঠাতা।
  • ১৯০৪ – আন্তনিন দ্ভরাক, বিখ্যাত চেক সুরকার।
  • ১৯৪৫ – জোসেফ গোয়েবলস, নাৎসি জার্মানির প্রচারমন্ত্রী।
  • ১৯৯৪ – এয়ারটন সেনা, তিনবারের ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন।
  • ২০১৫ – অমিতাভ চৌধুরী, বিশিষ্ট সাহিত্যিক সাংবাদিক।
  • ২০১৮ – অশোক মিত্র, খ্যাতিমান ভারতীয় অর্থনীতিবিদ বামপন্থী চিন্তাবিদ।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.