Header Ads

Header ADS

ফারিয়ার নতুন কিছুর প্রস্তুতি

 

ফারিয়ার নতুন কিছুর প্রস্তুতি

গত ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল নুসরাত ফারিয়া অভিনীত চলচ্চিত্র জ্বিন ৩, তবে ছবিটি দর্শকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় অল্প কিছুদিনের মধ্যেই প্রেক্ষাগৃহ থেকে নামিয়ে নেওয়া হয়। এরপর থেকে ফারিয়াকে নতুন কোনো প্রজেক্টে দেখা যায়নি। মাঝেমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোরাঘুরির ছবি শেয়ার করে আলোচনায় এলেও পেশাগত কোনো ঘোষণা দেননি।

তবে আজ হঠাৎ করে নিজের ফেসবুক পেজে টেবিল টেনিস খেলার তিনটি স্থিরচিত্র পোস্ট করে তিনি লিখেছেন, ‘নতুন কিছুর জন্য প্রস্তুতি চলছে।’ পোস্টটি দেখেই অনেকে ধারণা করছেন, ফারিয়া হয়তো শিগগিরই নতুন কোনো কাজ নিয়ে ফিরছেন। যদিও তিনি এখনো বিস্তারিত কিছু জানাননি।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.