Header Ads

Header ADS

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল স্টারলিংক

স্টারলিংক

বিশ্বখ্যাত স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করেছে

মঙ্গলবার (২০ মে) সকালে স্টারলিংকের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে এ তথ্য জানানো হয়। একই তথ্য নিশ্চিত করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব

তিনি জানান, সোমবার (১৯ মে) বিকেলে স্টারলিংকের পক্ষ থেকে ফোন করে বাংলাদেশে অফিসিয়াল কার্যক্রম শুরুর বিষয়টি তাকে জানানো হয়। পরদিন সকালে প্রতিষ্ঠানটি তাদের সামাজিক মাধ্যমে বিষয়টি প্রকাশ করে।

স্টারলিংক প্রাথমিকভাবে দুইটি প্যাকেজ চালু করেছে:

  • স্টারলিংক রেসিডেন্স
  • স্টারলিংক রেসিডেন্স লাইট

প্যাকেজগুলোর মাসিক খরচ যথাক্রমে ৬ হাজার ও ৪ হাজার ২০০ টাকা। এছাড়া সেটআপ যন্ত্রপাতির জন্য এককালীন ৪২ হাজার টাকা খরচ করতে হবে। এতে ডাটা বা স্পিডের কোনো সীমা নেই—ব্যবহারকারীরা সর্বোচ্চ ৩০০ এমবিপিএস গতিতে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

ফয়েজ আহমদ তৈয়্যব আরও বলেন, আজ থেকেই বাংলাদেশের গ্রাহকরা স্টারলিংক সেবার জন্য অর্ডার করতে পারবেন। প্রধান উপদেষ্টার প্রত্যাশা অনুযায়ী ৯০ দিনের মধ্যে এটি বাস্তবায়িত হলো বলে তিনি জানান।

তৈয়্যবের ভাষায়, “যদিও এটি খরচবহুল, তবে উচ্চমান ও উচ্চগতির টেকসই ইন্টারনেট সেবার একটি বিকল্প তৈরি হয়েছে। বিশেষ করে যেসব এলাকায় এখনো ফাইবার অপটিক বা উচ্চগতির সংযোগ পৌঁছেনি, সেসব জায়গায় এনজিও, উদ্যোক্তা ও ফ্রিল্যান্সারদের জন্য এটি হবে বড় সুযোগ।”

তিনি আরও জানান, এ সাফল্যের জন্য সংশ্লিষ্ট সবাইকে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.