Header Ads

Header ADS

দেশে স্টারলিংকে মিলবে যেসব সুবিধা

স্টারলিংক

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল স্টারলিংক

বিশ্বখ্যাত স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক এখন থেকে বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে। মঙ্গলবার (২০ মে) সকালে প্রতিষ্ঠানটির এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

বাংলাদেশের মতো জনবহুল ও ভৌগোলিক বৈচিত্র্যময় দেশে স্টারলিংকের আগমন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ এখনও দেশের অনেক চরাঞ্চল, পাহাড়ি এলাকা এবং দুর্গম গ্রামে নিরবচ্ছিন্ন ব্রডব্যান্ড সংযোগ পৌঁছায়নি। স্টারলিংক এই সমস্যা দূর করে প্রত্যন্ত অঞ্চলেও ডিজিটাল সংযোগ পৌঁছে দিতে সক্ষম হবে।

কীভাবে কাজ করে স্টারলিংক?

স্টারলিংক একটি স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট পরিষেবা, যা পৃথিবী থেকে প্রায় ৫৫০ কিলোমিটার ওপরে কক্ষপথে ঘুরতে থাকা স্যাটেলাইটের মাধ্যমে কাজ করে। অন্যদিকে প্রচলিত ভূস্থির স্যাটেলাইটগুলো থাকে প্রায় ৩৫ হাজার ৭৮৬ কিলোমিটার উচ্চতায়। এই ব্যবধানের কারণে স্টারলিংকের সেবা দ্রুতগতি ও কম ল্যাটেন্সি সরবরাহে সক্ষম। বর্তমানে স্টারলিংক বিশ্বের ১০০টিরও বেশি দেশে সেবা দিচ্ছে।

বাংলাদেশে সেবার ধরন ও খরচ

স্টারলিংকের সেবা ব্যবহারের জন্য গ্রাহকদের একটি অ্যান্টেনা, রিসিভার, রাউটার ও পাওয়ার ইউনিটসহ একটি ‘স্টারলিংক কিট’ কিনতে হবে। এর মূল্য আন্তর্জাতিকভাবে ৩৪৯ থেকে ৫৯৯ ডলার (প্রায় ৪৩ হাজার থেকে ৭৪ হাজার টাকা)।

মাসিক ফি হিসেবে গ্রাহকদের দিতে হবে প্রায় ১২০ ডলার (প্রায় ১৫ হাজার টাকা), যদিও এটি ব্যক্তিগত ও কর্পোরেট ব্যবহারে ভিন্ন হতে পারে

গতি ও ক্ষমতা

স্টারলিংকের ইন্টারনেট ডাউনলোড গতি সাধারণত ১০০ থেকে ২০০ এমবিপিএস পর্যন্ত হতে পারে, কিছু ক্ষেত্রে এটি ২২৮ এমবিপিএস পর্যন্ত পৌঁছায়।
শুধুমাত্র একটি অ্যান্টেনা ইনস্টল করে সহজেই এই সেবা ব্যবহার করা সম্ভব, যা টিভি অ্যান্টেনার মতো দেখতে এবং এটি কক্ষপথে থাকা স্যাটেলাইটের সঙ্গে সরাসরি সংযুক্ত থাকে।

স্টারলিংকের সম্ভাব্য সুবিধা

  1. প্রত্যন্ত অঞ্চলে সংযোগ: দুর্গম গ্রাম, চর বা পাহাড়ি এলাকায় ইন্টারনেট পৌঁছানো সহজ হবে, যা ফ্রিল্যান্সিং, অনলাইন শিক্ষা ও ব্যবসায়িক কাজের জন্য সহায়ক
  2. দুর্যোগকালীন বিকল্প: বিদ্যমান অবকাঠামো নষ্ট হয়ে গেলে স্টারলিংক দুর্যোগকালে দ্রুত ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে পারে
  3. উচ্চ গোপনীয়তা: স্টারলিংকের ইন্টারনেট সংযোগে আড়িপাতার সুযোগ অত্যন্ত সীমিত, যা তথ্য নিরাপত্তার দিক থেকেও গুরুত্বপূর্ণ।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.