Header Ads

Header ADS

মিরাজ এখন বিশ্বের দ্বিতীয় সেরা অলরাউন্ডার

 

মেহেদী হাসান মিরাজ

টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে ইতিহাস গড়লেন মিরাজ, উঠে এলেন দুইয়ে

২০২৪ সালের এপ্রিল পর্যন্ত আইসিসি টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দশের মধ্যেও জায়গা ছিল না মেহেদী হাসান মিরাজের। তবে এরপর থেকেই শুধুই উন্নতির পথ ধরেছেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার। জিম্বাবুয়ের বিপক্ষে সাম্প্রতিক সিরিজে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন র‍্যাঙ্কিংয়েও—উঠে এসেছেন টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে।

চট্টগ্রাম টেস্টে একই দিনে সেঞ্চুরি এবং ৫ উইকেট নেওয়ার বিরল কীর্তি গড়েন মিরাজ। এই অনন্য অর্জনের সুবাদে রেটিং পয়েন্ট এখন ৩২৭—যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ছিল ২৯৫। তার ওপরে আছেন শুধু ভারতের রবীন্দ্র জাদেজা, যার রেটিং পয়েন্ট ৪০০।

বাংলাদেশের আরেক অলরাউন্ডার সাকিব আল হাসানও আছেন শীর্ষ পাঁচে, বর্তমানে তিনি অবস্থান করছেন পঞ্চম স্থানে। যদিও তিনি গত বছর পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্ট খেলেছেন।

২৭ বছর বয়সী মিরাজ চট্টগ্রাম টেস্টে ব্যাট হাতে করেন ১০৪ রান এবং বল হাতে জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসে তুলে নেন ৫ উইকেট। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তিনি হয়েছেন ম্যাচ এবং সিরিজ সেরা। ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে আট ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৫৫ নম্বরে উঠেছেন মিরাজ, আর বোলিংয়ে দুই ধাপ এগিয়ে এখন ২৪ নম্বরে।

সিরিজে আলো ছড়িয়েছেন সাদমান ইসলামও। বাংলাদেশের প্রথম ইনিংসে সেঞ্চুরি করা এই ব্যাটার ১৭ ধাপ এগিয়ে এখন ৬০ নম্বরে। তবে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে এখনও বাংলাদেশের কেউ শীর্ষ ৩০–এ নেই। লিটন দাস ৩৮ নম্বরে থেকে শীর্ষে, এরপর আছেন মুশফিকুর রহিম (৪০)।

বোলিংয়ে বাংলাদেশের মধ্যে সেরা অবস্থানে আছেন তাইজুল ইসলাম, সাত ধাপ এগিয়ে এখন ১৬ নম্বরে। অফ স্পিনার নাঈম হাসান এগিয়েছেন ছয় ধাপ, অবস্থান করছেন ৫৪ নম্বরে।

টেস্ট ব্যাটিংয়ে শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের জো রুট, আর বোলিংয়ে সেরা ভারতের যশপ্রীত বুমরা।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.