Header Ads

Header ADS

ধানমন্ডির ২৭ নম্বর সড়ক এখন ‘শহীদ ফারহান ফাইয়াজ সড়ক’

ধানমন্ডির ২৭ নম্বর সড়ক এখন ‘শহীদ ফারহান ফাইয়াজ সড়ক’

ধানমন্ডির ২৭ নম্বর সড়কের নতুন নাম ‘শহীদ ফারহান ফাইয়াজ সড়ক’

রাজধানী ঢাকার ধানমন্ডির পুরোনো ২৭ নম্বর সড়কের নাম পরিবর্তন করে ‘শহীদ ফারহান ফাইয়াজ সড়ক’ রাখা হয়েছে। জুলাইয়ের গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া ফারহান ফাইয়াজের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই নামকরণ করা হয়েছে।

সড়কের নতুন নামফলক উন্মোচন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
এ তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।


পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন,
‘২০২৪ সালের ১৮ জুলাই, ধানমন্ডির পুরাতন ২৭ নম্বর রোডে রাপা প্লাজা ও জেনেটিক প্লাজার মাঝামাঝি স্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সামনের সারিতে থাকা ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির ছাত্র মোহাম্মদ ফারহানুল ইসলাম ভূঁইয়া (ফারহান ফাইয়াজ) বুকে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন।’

এই ঘটনার স্মরণে ও শ্রদ্ধা জানিয়ে ওই সড়কটির নাম পরিবর্তন করে ‘শহীদ ফারহান ফাইয়াজ সড়ক’ রাখা হয়েছে।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.