Header Ads

Header ADS

সপ্তম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয়

 

ইকরামুল হাসান শাকিল

ইকরামুল হাসান শাকিল সপ্তম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন। দীর্ঘ ৮৪ দিন হেঁটে কক্সবাজার থেকে শুরু করে এভারেস্টের চূড়ায় পৌঁছান তিনি। সোমবার (১৯ মে) তিনি সফলভাবে শৃঙ্গ জয়ের পর বাংলাদেশের পতাকা উত্তোলন করেন।

অভিযান সমন্বয়কারীরা দুপুরে শাকিলের ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে জানান, "এইমাত্র খবর পেলাম শাকিল সামিট করেছে এবং সুস্থ আছে। তিনি বর্তমানে ক্যাম্প ৪-এ অবস্থান করছেন। নেটওয়ার্ক সমস্যার কারণে বিস্তারিত তথ্য এখন জানানো সম্ভব নয়।"

শাকিলের এই অসাধারণ যাত্রা শুরু হয় ২৫ ফেব্রুয়ারি, কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকত থেকে। 'সি টু সামিট' নামে অভিহিত এই অভিযানে তিনি হেঁটে পৌঁছান এভারেস্টের চূড়ায়। শুরুতে তিনি চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ও মুন্সিগঞ্জ হয়ে ১২ দিনের মাথায় ঢাকায় পৌঁছান। কিছুদিন বিরতি শেষে আবার যাত্রা শুরু করে গাজীপুর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জ পেরিয়ে ২৮ মার্চ পৌঁছান পঞ্চগড়ে। সেখান থেকে তিনি প্রবেশ করেন ভারতে।

ভারতের জলপাইগুড়ি ও দার্জিলিং হয়ে ৩১ মার্চ তিনি পৌঁছান নেপালে। এরপর ১,৪০০ কিলোমিটারের বেশি পথ পায়ে হেঁটে গত ২৯ এপ্রিল পৌঁছান এভারেস্ট বেজক্যাম্পে।

বেজক্যাম্পে অবস্থান করার পর ৬ মে তিনি অভিযানের প্রস্তুতিমূলক অংশ হিসেবে ক্যাম্প–৩ পর্যন্ত গিয়ে ১০ মে আবার ফিরে আসেন বেজক্যাম্পে। এরপর মূল অভিযান শুরু হয় ১৬ মে, যেদিন তিনি পৌঁছান ক্যাম্প–২-এ। ১৭ মে ক্যাম্প–৩ এবং ১৮ মে ক্যাম্প–৪-এ পৌঁছান তিনি।

আজ, ১৯ মে, ক্যাম্প–৪ থেকে শুরু করেন সামিট পুশ—অর্থাৎ চূড়ায় ওঠার শেষ ধাপ। সফলভাবে এভারেস্ট জয় করে নতুন ইতিহাস গড়েন ইকরামুল হাসান শাকিল।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.