Header Ads

Header ADS

কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠন


কোরবানির
পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করতে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত, পশু পরিবহন, বর্জ্য ব্যবস্থাপনা এবং সামগ্রিক ব্যবস্থাপনায় সুষ্ঠুতা আনতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

রোববার ( মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এই নির্দেশনা দেনযা বাসস সূত্রে জানা গেছে।

প্রধান উপদেষ্টা বলেন, “দীর্ঘদিন ধরেই দেখা যাচ্ছে, কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য থেকে মানুষ বঞ্চিত হচ্ছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সমাজের দরিদ্র শ্রেণির মানুষ, যারা এই অর্থের ওপর অনেকাংশে নির্ভরশীল। এই অরাজকতা অব্যবস্থাপনার অবসান প্রয়োজন।

তিনি আরও বলেন, “চামড়ার বাজার নিয়ন্ত্রণে একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো যাতে কোনো ধরনের সিন্ডিকেট বা অনিয়মের কারণে জনগণ ন্যায্য মূল্য থেকে বঞ্চিত না হয়।

সময় কোরবানির পশু পরিবহন হাটে বিক্রির সময় পশুর প্রতি যেন কোনো রকম নিষ্ঠুর আচরণ না হয়, সে বিষয়ে বিশেষ নজর দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি চামড়া প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে ইটিপি ব্যবহারে কঠোর নজরদারিরও আহ্বান জানান।

এই নির্দেশনাগুলো বাস্তবায়নের জন্য বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনকে প্রধান করে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এই কমিটিতে আরও থাকবেন

  • মৎস্য প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার
  • শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান
  • সড়ক পরিবহন সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান
  • পরিবেশ, বন জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
  • তথ্য উপদেষ্টা মাহফুজ আলম
  • স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
  • স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী
  • প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী
  • বিডা বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন
  • প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম
  • শিল্প সচিব মো. ওবায়দুর রহমান
  • ধর্মীয় প্রতিষ্ঠান এবং চামড়া ব্যবসায়ীদের প্রতিনিধিরা

এই কমিটির দায়িত্ব হবে কোরবানির সময় চামড়ার সুষ্ঠু সংগ্রহ, বিপণন প্রক্রিয়াজাতকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা এবং জনস্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সুপারিশ প্রদান করা।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.