Header Ads

Header ADS

হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা

হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা

গাজীপুরে একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন শেখ হাসিনার পদত্যাগ দাবিতে আন্দোলনের অন্যতম সংগঠক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। অনুষ্ঠান শেষে ঢাকায় ফেরার পথে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় তার গাড়িতে মুখোশধারীরা হামলা চালায়।

এই হামলার প্রতিবাদে রোববার (৪ মে) রাত ১০টার পর রাজধানীর বাংলামোটর থেকে টিএসসির দিকে বিক্ষোভ মিছিল বের করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মিছিলে অংশ নেন দলটির শীর্ষ নেতাকর্মীরা।

বিক্ষোভকারীরা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে ২৪ ঘণ্টার মধ্যে বিচার দাবি করেন। তারা স্লোগানে মুখর হয়ে ওঠেন, যেখানে বলা হয়—‘আপস না সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম’, ‘আওয়ামী লীগের বিরুদ্ধে, অ্যাকশন টু অ্যাকশন’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘নিষিদ্ধ নিষিদ্ধ করো, আওয়ামী লীগ নিষিদ্ধ করো’, ‘হাসনাতের রক্ত বৃথা যেতে দেব না’, ‘জুলাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে, অ্যাকশন টু অ্যাকশন’ ইত্যাদি।

উল্লেখ্য, রোববার সন্ধ্যায় গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার এ ঘটনা ঘটে। এনসিপি এই হামলাকে সরকারের নির্দেশিত পরিকল্পিত সন্ত্রাস বলে দাবি করেছে।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.