পল্লী বিদ্যুতে বড় নিয়োগ
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতিগুলোয় শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। নিয়োগ প্রদান/প্যানেল তৈরির জন্য বাংলাদেশের স্থায়ী বাসিন্দা/নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। পল্লী বিদ্যুতে ২টি পদে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হবে ২০-৫-২০২৫ তারিখে। ওয়েবসাইটে আবেদন করতে পারবেন আগ্রহীরা।
পদের নাম ও পদসংখ্যা—
১. পদের নাম: বিলিং সহকারী (অন-প্রবেশন)
পদসংখ্যা: ৬৯০
চাকরির ধরন: স্থায়ী
শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাবলি:
ক. প্রার্থীকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ ৫.০০-এর মধ্যে ন্যূনতম ৩.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।
খ. গাণিতিক বিষয়ে ভালো ধারণা থাকতে হবে এবং কম্পিউটার ও দাপ্তরিক যন্ত্রপাতি ব্যবহারে দক্ষ হতে হবে।
গ. প্রার্থীকে বাংলায় প্রতি মিনিটে কমপক্ষে ১০টি এবং ইংরেজিতে প্রতি মিনিটে ৩০টি শব্দ কম্পিউটারে টাইপ করার সক্ষমতা থাকতে হবে।
বেতন স্কেল: পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) বেতন কাঠামো ২০১৬ অনুযায়ী নির্ধারিত হবে বেতন। অন-প্রবেশনকালীন নির্ধারিত বেতন হবে ১৮,৩০০/- (আঠারো হাজার তিন শ) টাকা, তৎসহ বিধি অনুযায়ী অন্যান্য ভাতাও মিলবে। অন-প্রবেশন মেয়াদান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে পবিস বেতন কাঠামো ২০১৬ অনুযায়ী ১৯,২২০/- (উনিশ হাজার দুই শ বিশ) টাকা বেতন স্কেলে নির্ধারিত হবে মাসিক বেতন।
২. মিটার রিডার কাম-ম্যাসেঞ্জার
পদসংখ্যা: ১৪৬০
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
শিক্ষাগত যোগ্যতা:
- প্রার্থীকে এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
প্রার্থীর যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে।
-
সৎ, বিশ্বস্ত, উত্তম চরিত্রের এবং সুগঠিত দেহ ও ভালো ব্যক্তিত্বসম্পন্ন হতে হবে।
-
গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে গিয়ে মিটার রিডিং নেওয়া ও বিল বিতরণের মানসিকতা থাকতে হবে।
-
পবিস-এর লক্ষ্য ও কার্যক্রম সম্পর্কে গ্রাহককে সচেতন করতে আগ্রহী হতে হবে।
-
বাইসাইকেল চালনায় দক্ষ হতে হবে এবং নিজস্ব বাইসাইকেল থাকতে হবে।
-
নির্বাচিত প্রার্থীকে নিয়োগের সময় নিরাপত্তা জামানত হিসেবে পবিস-এর ক্যাশ শাখায় ১০,০০০/- টাকা জমা দেওয়ার সক্ষমতা থাকতে হবে।
বেতন:
পবিস বেতন কাঠামো ২০১৬ অনুযায়ী মূল বেতন ১৪,৭০০/- টাকা। এর পাশাপাশি প্রতিষ্ঠান অনুযায়ী অন্যান্য ভাতাদি প্রযোজ্য হবে।
আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণসংক্রান্ত শর্তাবলি—
অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা শুরু ২০/০৫/২০২৫, সকাল ১০টায়। অনলাইনে আবেদনের ক্ষেত্রে ১ নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/- (এক শ) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২/- (বারো) টাকাসহ (অফেরতযোগ্য) ১১২/- (এক শ বারো) টাকা। ২ নম্বর পদের আবেদন প্রক্রিয়া:
আবেদন বাবদ মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা, যার মধ্যে চার্জ বাবদ ৬/- (ছয়) টাকা অন্তর্ভুক্ত, টেলিটক প্রিপেইড নম্বর ব্যবহার করে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে। এই ফি অফেরতযোগ্য।
বয়সসীমা:
প্রার্থীর বয়স অবশ্যই ন্যূনতম ১৮ বছর হতে হবে। নির্ধারিত বয়সসীমার কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
ক্রমিক নম্বর ১–এ উল্লেখিত পদের ক্ষেত্রে (বিলিং সহকারী [অন-প্রবেশন]) প্রার্থী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা/ বীরাঙ্গনার সন্তান অথবা ক্ষুদ্র নৃগোষ্ঠী অথবা শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ কোটায় আবেদন করতে চাইলে অনলাইন আবেদন ফরমের নির্ধারিত ঘর পূরণ করতে হবে। বিলিং সহকারী (অন-প্রবেশন) পদে নিয়োগের ক্ষেত্রে সরকারি নির্দেশাবলি কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) ও অন্যান্য নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হবে।
পরীক্ষার ধরণ ও নির্বাচনী প্রক্রিয়া:
প্রার্থীদের লিখিত পরীক্ষা (MCQ ও রচনামূলক) নেওয়া হবে। ক্রমিক নম্বর ১-এ উল্লেখিত পদের জন্য অতিরিক্তভাবে কম্পিউটার বিষয়ক ব্যবহারিক পরীক্ষাও গ্রহণ করা হবে।
শুধুমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরই মৌখিক পরীক্ষা এবং প্রয়োজন হলে ব্যবহারিক পরীক্ষার জন্য বিবেচনা করা হবে।
অনলাইন আবেদনের পদ্ধতি:
(ক) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীন বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা যেকোনো ওয়েব ব্রাউজার ব্যবহার করে http://brebhr.teletalk.com.bd ঠিকানায় প্রবেশ করে অনলাইন আবেদন ফরম পূরণ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।
(খ) আবেদন ফরম পূরণের সময় সকল আবশ্যিক (Mandatory) তথ্য, যা লাল তারকা (*) চিহ্নিত, অবশ্যই পূরণ করতে হবে।
(গ) আবেদন ফরমে রঙিন ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে:
-
ছবি: ৩০০x৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ কিলোবাইট।
-
স্বাক্ষর: সাদা কাগজে স্বহস্তে স্বাক্ষর করে স্ক্যান করতে হবে (টাইপ/মুদ্রিত নয়), আকার ৩০০x৮০ পিক্সেল এবং সর্বোচ্চ ৬০ কিলোবাইটের মধ্যে রাখতে হবে।
(ঘ) সঠিকভাবে Application Form পূরণের পর প্রার্থীকে Submit বাটন-এ ক্লিক করে চূড়ান্তভাবে আবেদনপত্র জমাদান (Application Form Submit)করতে হবে।
(ঙ) আবেদনপত্র চূড়ান্তভাবে জমা দেওয়ার পর প্রার্থী একটি Applicant’s Copy পর্দায় দেখতে পাবেন, যেখানে একটি User ID থাকবে—যা এসএমএসের মাধ্যমে আবেদন ফি প্রদান করার সময় প্রয়োজন হবে। প্রার্থীকে অবশ্যই এই কপিটি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে।
অতিরিক্ত তথ্য পাওয়ার জন্য বাপবিবোর্ডের ওয়েবসাইট নিয়মিত Visit করতে হবে। আবেদন ফরম পূরণের ক্ষেত্রে কোনো অসুবিধার সম্মুখীন হলে টেলিটক সিম থেকে ১২১ নম্বরে কল করতে হবে অথবা াvas.query@teletalk.com.bd কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে।
আবেদনের বয়স—
২ জুন তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে অনূর্ধ্ব ৩২ বছর।
আবেদনের শেষ সময় কবে—
আগ্রহী প্রার্থীরা আগামী ২ জুন (২-৬-২০২৫ পর্যন্ত) বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

No comments
ধন্যবাদ।