Header Ads

Header ADS

বড় পরিকল্পনায় ‘ব্যাচেলর পয়েন্ট’

 

‘ব্যাচেলর পয়েন্ট’: আসছে সিজন ৫

ফিরছে ‘ব্যাচেলর পয়েন্ট’: আসছে সিজন ৫

কাজল আরেফিনের নির্মিত আলোচিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর চারটি সিজন শেষ হয় ২০২২ সালের শেষ দিকে। এরপর থেকেই ভক্তদের মধ্যে সিজন ৫ নিয়ে উৎসুক অপেক্ষা। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা এসেছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’–এর।

চ্যানেল আই অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয়, নতুন মৌসুম প্রচারিত হবে চ্যানেল আই–এ। ২৬ মাস পর আবার শুরু হচ্ছে কাবিলা, হাবু, পাশা, শিমুলদের মজার সব গল্প।

চ্যানেল আই কার্যালয়ে নির্মাতা কাজল আরেফিন ও ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের বিপণন পরিচালক ইবনে হাসান খান-সহ সংশ্লিষ্টদের উপস্থিতিতে সম্প্রতি চুক্তি স্বাক্ষর হয়।

ইবনে হাসান খান বলেন, “দর্শকদের চাহিদা অনুযায়ী ‘ব্যাচেলর পয়েন্ট’-এর মতো জনপ্রিয় সিরিজ উপস্থাপন করতে পারা আমাদের জন্য বড় আনন্দের।”
নির্মাতা কাজল আরেফিন জানান, “চ্যানেল আই পাশে থাকায় আমরা আরও বড় পরিসরে সিজন ৫ নির্মাণ করতে পারছি। আশা করি, এই যাত্রা দীর্ঘ হবে।”

ইতিমধ্যে নতুন সিজনের প্রথম পর্বের শুটিং শেষ হয়েছে, চলছে পোস্ট-প্রডাকশনের কাজ। নির্মাতা জানান, শিগগিরই একটি বড় আয়োজনে মুক্তির তারিখ ঘোষণা করা হবে।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.