Header Ads

Header ADS

বেইলি রোডের অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে

বেইলি রোডের অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে

 রাজধানীর বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার শপিংমলে আগুন লাগার এক ঘণ্টার মধ্যেই নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুনের সময় ভবন থেকে ১৮ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

সোমবার (৫ মে) সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে শপিংমলের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে আরও সাতটি ইউনিট যোগ দিয়ে এক ঘণ্টার চেষ্টায়, সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, দ্রুত সাড়া দিলেও সড়কে যানজটের কারণে ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা সময় লেগেছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ও উৎস সম্পর্কে তদন্ত চলছে।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.