হজযাত্রীরা পাবেন শাহজালালে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্যসেবা
হজযাত্রীদের জন্য শাহজালাল বিমানবন্দরে বিশেষ স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু
হজযাত্রীদের সুরক্ষা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিশেষ স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু করা হয়েছে। ইউনাইটেড হেলথকেয়ার-এর সহযোগী প্রতিষ্ঠান ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে মাদানী এভিনিউর ১০০ ফিট এলাকায় অবস্থিত হাসপাতালটি এই সেবার আয়োজন করেছে।
এই কেন্দ্র থেকে হজযাত্রীরা দেশ ছাড়ার আগে সম্পূর্ণ বিনামূল্যে সাধারণ স্বাস্থ্যসেবা এবং প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ করতে পারবেন। যাত্রার আগে স্বাস্থ্য পরীক্ষা ও শেষ মুহূর্তে যেকোনো প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ থাকছে।
সোমবার (২৮ এপ্রিল) প্রথম হজ ফ্লাইটের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চালু হওয়া কেন্দ্রটি দিনরাত ২৪ ঘণ্টা খোলা থাকবে, শেষ ফ্লাইট পর্যন্ত সেবা অব্যাহত থাকবে।
ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল জানায়, মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও মানসম্মত করতে এবং তা জনগণের কাছাকাছি পৌঁছে দিতে তাদের এই উদ্যোগ।

No comments
ধন্যবাদ।