গরমে চুলের তেলতেলে ভাব দূর করুন
গরমে শরীরের পাশাপাশি মাথা থেকেও প্রচুর ঘাম ঝরে, যার ফলে চুল দ্রুত তৈলাক্ত ও চিটচিটে হয়ে ওঠে। অনেকেই এই সমস্যার সমাধানে প্রতিদিন শ্যাম্পু করেন। কিন্তু প্রতিদিন শ্যাম্পু করলে মাথার ত্বক তার স্বাভাবিক আর্দ্রতা হারাতে পারে, যা থেকে জন্ম নেয় নানা রকম চুলের সমস্যা।
তাই গরমে চুলের যত্নে ভরসা রাখা যেতে পারে কিছু ঘরোয়া উপায়ে, যেগুলো সহজেই তেলতেলে ভাব দূর করতে সাহায্য করবে। আসুন জেনে নিই এমনই কিছু কার্যকর ঘরোয়া টোটকা—
১. আমলকি ও টক দইয়ের হেয়ার প্যাক
আমলকি চুলের যত্নে প্রাচীনকাল থেকেই ব্যবহার হয়ে আসছে। এটি চুলের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে বেশ উপকারী। কয়েক চামচ আমলকি পাউডারের সঙ্গে মিশিয়ে নিন পরিমাণ মতো টক দই। এই মিশ্রণটি ভালোভাবে মাথার ত্বকে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
২. অ্যাপল সাইডার ভিনিগার ব্যবহার
ওজন কমানোর পাশাপাশি অ্যাপল সাইডার ভিনিগার চুলের যত্নেও কার্যকর। তবে এটি কখনই সরাসরি ব্যবহার করবেন না। সমপরিমাণ পানি ও অ্যাপল সাইডার ভিনিগার মিশিয়ে চুলে স্প্রে করুন বা লাগান। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। এটি চুলের pH ব্যালান্স রক্ষা করে এবং তৈলাক্তভাব কমায়।
৩. লেবুর রসের হেয়ার টনিক
লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড মাথার ত্বকের অতিরিক্ত তেল দূর করতে সাহায্য করে। এক চামচ লেবুর রসের সঙ্গে কিছুটা পানি মিশিয়ে মাথার স্ক্যাল্পে লাগিয়ে রাখুন। ১০-১৫ মিনিট পর শ্যাম্পু করে নিন। সপ্তাহে ২-৩ বার ব্যবহার করলে ভালো ফল পাবেন।
এই সহজ ঘরোয়া পদ্ধতিগুলো গরমে চুলের অতিরিক্ত তেল ও চিটচিটে ভাব দূর করতে সহায়তা করবে। নিয়মিত ব্যবহারে চুল থাকবে সতেজ, স্বাস্থ্যকর ও ঝলমলে।

No comments
ধন্যবাদ।